News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতকে ক্রীড়া রাষ্ট্রে পরিণত করতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে : কিরেন রিজিজু
Image

ভারতকে ক্রীড়া রাষ্ট্রে পরিণত করতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে : কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি. স.): ভারতের ক্রীড়া ক্ষেত্রে উন্নতির জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এআইএফএফ এর সভাপতি প্রফুল্ল প্যাটেল। এদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক অনুষ্ঠানে প্রফুল্ল প্যাটেল জানিয়েছেন, ভারতের ক্রীড়া ক্ষেত্রে বিপুল লাফ দেওয়া হয়েছে। এতে করে সার্বিক উন্নতি হবে ভারতের ক্রীড়া ক্ষেত্রে। ক্রীড়া ক্ষেত্রে যথেষ্ট নজর দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।


অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী ক্রীড়াপ্রেমী মানুষ। তার নেতৃত্বেই খেলো ইন্ডিয়া প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্প দেশজুড়ে বিপুল সাফল্য অর্জন করেছে। এএফসি কাপ আয়োজন নিয়ে ভারতীয় ফুটবল সংস্থাকে পূর্ণ রকমের সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে দেশের প্রগতির জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

Releated Posts

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top