News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রী হারের পর বক্সিং ডে টেস্টে চারটি পরিবর্তন করতে চলেছে ভারত

বিশ্রী হারের পর বক্সিং ডে টেস্টে চারটি পরিবর্তন করতে চলেছে ভারত

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসের বিশ্রী হারের পর বক্সিং ডে টেস্টে চারটি পরিবর্তন করতে চলেছে ভারত। আর বেশিরভাগ ক্ষেত্রেই সুযোগ দেওয়া হবে তরুণদের। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি অনুযায়ী দলে প্রথম একাদশে আসতে পারেন, লোকেশ রাহুল, শুভমন গিল,  মহম্মদ সিরাজ ও ঋষভ পন্থরা ।


অ্যাডিলেডে প্রথম টেস্ট  খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন অধিনায়ক কোহলি  । আবার রোহিত শর্মাকেও তৃতীয় ম্যাচের আগে পাওয়া যাবে না। তাই দ্বিতীয় টেস্টে কোহলির জায়গায় দলে ঢুকে যাচ্ছেন লোকেশ রাহুল। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সুত্রের। অন্যদিকে, প্রথম টেস্টের দুই ইনিংসেই হতাশ করেছেন পৃথ্বী শ’। আইপিএলেও  খুব একটা ভাল ফর্মে ছিলেন না তিনি। আসলে সুইংয়ের সামনে তাঁর অসহায়তা অস্ট্রেলিয়ার মাটিতে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। তাই পৃথ্বীর পরিবর্তে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে শুভমন গিলের। সম্প্রতি ব্যাট হাতে ভাল ফর্মে আছেন গিল। অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচগুলিতেও রান পেয়েছেন তিনি। তবে, গিল আর রাহুলের মধ্যে প্রথম টেস্টে কে ওপেন করবেন, আর কে মিডল অর্ডারে খেলবেন, সেটা এখনও জানা যায়নি।

এদিকে, দলের তৃতীয় পরিবর্তনটিও অবশ্যম্ভাবী। দ্বিতীয় টেস্টে চোট লেগে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন শামি। তাই তাঁর ব দলে প্রথম একাদশে আসতে পারেন মহম্মদ সিরাজ। নবদীপ সাইনিও শামির পরিবর্ত হিসেবে খেলার দাবিদার। কিন্তু সাম্প্রতিক ফর্মের বিচারে সিরাজকেই এগিয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ পরিবর্তনটি একটু চমকপ্রদ। ফের ঋদ্ধিমান সাহাকে সরিয়ে সুযোগ পেতে পারেন ঋষভ পন্থ। আসলে কিপিং ভাল করলেও ব্যাটে রান পাচ্ছেন না সাহা। আর টিম ম্যানেজমেন্ট মনে করছে, অজিদের উপর চাপ বাড়াতে এমন কাউকে দরকার, যে কিনা দ্রুত রান করতে পারে। সেই কারণেই দ্বিতীয় টেস্টে ঋদ্ধির জায়গায় খেলবেন পন্থ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top