News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬ ফেবয়ারি হাঁপানিয়ায় শুরু আগরতলা বইমেলা
Image

২৬ ফেবয়ারি হাঁপানিয়ায় শুরু আগরতলা বইমেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ আগামী ২৬ ফেবয়ারি থেকে হাঁপানিয়া আর্ন্তজাতিক মেলা প্রাঙ্গণে ৩৯তম আগরতলা বইমেলা শুরু হচ্ছে৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে আয়োজিত ৩৯তম আগরতলা বইমেলার প্রথম প্রস্তুতি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷


উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিধায়ক মিমি মজমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, তথ্য ও সংস্ক’তি দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা, রাজ্য উচ্চশিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ড. অরুনোদয় সাহা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গাপ্রসাদ প্রসেইন, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেও পোদ্দার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি , তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন৷

উল্লেখ্য, গত বছরই প্রথম হাঁপানিয়া আর্ন্তজাতিক মেলা প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল৷ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, ব্যাপক অংশের মানুষের উপস্থিতিতে গত বছর আগরতলা বইমেলা হাঁপানিয়া আর্ন্তজাতিক মেলা প্রাঙ্গণে এক নতুন রূপ পেয়েছিল৷ এবারের মেলাও যাতে আক্ষরিক অর্থেই বই পিপাসুুদের মিলন মেলায় পরিণত হয়ে উঠতে পারে সেই জন্য রাজ্যসরকার প্রয়োজনীয় সব ধরণের উদ্যোগ নেবে৷ তিনি মেলাকে সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top