News Flash

  • Home
  • Uncategorized
  • অপরিকল্পিত লকডাউন লক্ষ লক্ষ জীবন নষ্ট করেছে : রাহুল গান্ধী
Image

অপরিকল্পিত লকডাউন লক্ষ লক্ষ জীবন নষ্ট করেছে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): সংক্রমণ ছড়াতে ছড়াতে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ভারতে মৃত্যুর সংখ্যা ১,৪৫,১৩৬-তে পৌঁছেছে। করোনার এই বাড়বাড়ন্ত নিয়ে শনিবার মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল এদিন টুইটারে লিখেছেন, ‘অপরিকল্পিত লকডাউন লক্ষ লক্ষ জীবন নষ্ট করেছে।’ টুইটারে রাহুল লিখেছেন, ”১ কোটি কোভিড সংক্রমণের সঙ্গে প্রায় ১.৫ লক্ষ মৃত্যু! অপরিকল্পিত লকডাউন ‘২১ দিনের মধ্যে যুদ্ধে বিজয়ী করতে পারেনি’, প্রধানমন্ত্রী ঠিক যেমনটা দাবি করেছিলেন। কিন্তু, নিশ্চিতভাবে দেশের লক্ষ লক্ষ জীবন নষ্ট করেছে।”


শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। ৩৪৭ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৫,১৩৬ জন। তবে, স্বস্তির বিষয় হল- বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ২৯,৮৮৫ জন, এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯৫,৫০,৭১২ জন রোগী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top