News Flash

  • Home
  • Uncategorized
  • দুই পরিবারের সংঘর্ষে গুরুতর আহত ছয়জন
Image

দুই পরিবারের সংঘর্ষে গুরুতর আহত ছয়জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ সিপাহী জলাজেলার সোনামুড়া মহাকুমার কলম চওড়া থানা এলাকার মানিকনগরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জের ধরে দুই পরিবারের সংঘর্ষে ছয়জন রক্তাক্ত হয়েছেন৷ সংঘর্ষে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷আহতদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷


ঘটনাকে কেন্দ্র করে মানিক নগর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে কলম চওড়া থানায় মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত এই সংঘর্ষের ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই৷ পুলিশ এলাকার পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷ ফের যেকোনো সময় এলাকায় হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷


ঘটনার বিবরণে জানা যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এই রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছে৷ গৃহবধুটি স্বামীর হাতে আক্রান্ত হওয়ার পর বিষয়টি সে তার বাপের বাড়ির লোকজন জানায়৷ খবর পেয়ে বাপের বাড়ির লোকজন ছুটে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি৷ শেষ পর্যন্ত স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top