News Flash

  • Home
  • Uncategorized
  • কতটা দ্রুত সাবলম্বী হয়ে উঠছি সেটা গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
Image

কতটা দ্রুত সাবলম্বী হয়ে উঠছি সেটা গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): আমাদের চ্যালেঞ্জ শুধুমাত্র সাবলম্বী হওয়া নয়, কতটা দ্রুত এই লক্ষ্য আমরা অর্জন করতে পারছি সেটা অতীব গুরুত্বপূর্ণ। শনিবার অ্যাসোচ্যামের ফাউন্ডেশন সপ্তাহের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বণিকসভার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকার নীতি পরিবর্তন করতে পারে, তবে এই সমর্থনকে সাফল্যে রূপান্তরিত করা ইন্ডাস্ট্রি সেক্টরের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের দায়িত্ব। এদিন প্রধানমন্ত্রী বলেন, বিগত ১০০ বছর ধরে, ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং সাধারণ নাগরিককে সহায়তা করার জন্য অ্যাসোচ্যাম এবং সমগ্র টাটা গোষ্ঠী অক্লান্ত পরিশ্রম করেছে। অ্যাসোচ্যামের প্রথম ২৭ বছর ছিল ব্রিটিশ শাসনের অধীনে, পরবর্তী ২৭ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে তখন আপনারা নির্দ্বিধায় নতুন উচ্চতায় পৌঁছতে পারবেন। প্রধানমন্ত্রী এদিন জানান, আমাদের চ্যালেঞ্জ শুধুমাত্র সাবলম্বী হওয়া নয়, কতটা দ্রুত এই লক্ষ্য আমরা অর্জন করতে পারছি সেটাও অতীব গুরুত্বপূর্ণ।


প্রধানমন্ত্রীর কথায়, ভবিষ্যতে আত্মনির্ভর ভারতের জন্য, আপনাদের সকলকে সম্ভাব্য সমস্ত শক্তি প্রয়োগ করা উচিত। চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে বিশ্ব। নতুন নতুন চ্যালেঞ্জ যেমন আসবে, তেমনই সমাধান আসবে। তাই এখন থেকেই দেশ-গঠনের লক্ষ্যপূরণে আমাদের পরিকল্পনা করতে হবে এবং কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আরও জানান, ভারতীয় অর্থনীতির উপর আস্থা রয়েছে গোটা বিশ্বের। করোনাভাইরাস মহামারীর সময় গোটা বিশ্বে যখন বিনিয়োগ নিয়ে বিভ্রান্ত হয়েছে, তখন রেকর্ড পরিমান এফডিআই পেয়েছি আমরা। এই আত্মবিশ্বাস বজায় রাখতে হলে দেশীয় বিনিয়োগ বাড়াতে হবে আমাদের। প্রধানমন্ত্রী এদিন আরও জানান, সরকার নীতি পরিবর্তন করতে পারে, তবে এই সমর্থনকে সাফল্যে রূপান্তরিত করা ইন্ডাস্ট্রি সেক্টরের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের দায়িত্ব এবং স্বনির্ভর ভারত গড়ে তোলা। বিগত ৬ বছরে, আমরা ১৫০০টিরও বেশি পুরানো আইন বাতিল করেছি। দেশের প্রয়োজনের কথা মাথায় রেখে নিয়মিত নতুন নতুন আইন তৈরি করছি আমরা। কয়েকমাস আগে কৃষিক্ষেত্রে সংস্কার আনা হয়েছে, এর ফলে কৃষকরা উপকৃত হচ্ছেন।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top