News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা রুখতে বড়দিনের আগেই লকডাউন ঘোষণা ইতালিতে
Image

করোনা রুখতে বড়দিনের আগেই লকডাউন ঘোষণা ইতালিতে

রোম, ১৯ ডিসেম্বর (হি. স.) :  করোনার বেলাগাম সংক্রমণ রুখতে দেশজুড়ে আবারও লকডাউন জারি করার কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে । নয়া নির্দেশিকা অনুযায়ী, সরকারি ছুটির দিনগুলোতে রেড জোনের আওতায় থাকবে পুরো দেশ। অপ্রয়োজনীয় কোনও দোকান-পাট, রেস্তোরাঁ ও পানশালা খোলা রাখা যাবে না। বড়দিনের উৎসব এবং নতুন বছরকে ঘিরে সব উৎসব-আয়োজন বন্ধ থাকছে।

ইউরোপের মধ্যে করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পোপের দেশে। দেশটিতে এখনও পর্যন্ত প্রায় ৬৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২১ হাজার ৭৭৮। বর্তমানে সক্রিয় করোনা রুগীর সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৭৯৮ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ২ হাজার ৮১৯ জন। গত মাস দুয়েক ধরে ফের করোনার দ্বিতীয় ঢেউ দেশটিকে লণ্ডভণ্ড করে দিয়েছে। পরিস্থিতি থেকে নিস্তার পেতে চলতি সপ্তাহের শেষের দিকেই করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে পারে।

কিন্তু তবুও কোনও ঝুঁকি নিতে চাইছেন না প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। শুক্রবার তিনি সাংবাদিক সম্মেলনে জানান, ‘আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি এবং ৫ ও ৬ জানুয়ারি ইতালিজুড়ে রেড জোন জারি থাকবে। শুধুমাত্র জরুরি কাজ এবং চিকিৎসাসেবা নেওয়ার জন্যই বাড়ির বাইরে যেতে পারবেন সাধারণ মানুষ। নয়া বিধিনিষেধে শুধুমাত্র বড়দিন ও নিউইয়ার উদযাপনের জন্য দু’জন অতিথিকে আমন্ত্রণ জানানোর অনুমতি দেওয়া হবে। লকডাউন পর্বে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু বলবৎ  থাকবে।’ 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top