News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় মহিলাসহ আহত তিনজন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় মহিলাসহ আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম এর হাবরা তলী এলাকায় বাইক দুর্ঘটনায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ সংবাদ সূত্রে জানা গেছে মনুঘাট থেকে এক দম্পতি বাইকে করে বাড়িতে যাচ্ছিলেন৷ হাবরা তলী এলাকায় একটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে বাইক আরোহী মহিলা গুরুতরভাবে আহত হন৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান৷


খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ দুর্ঘটনায় মহিলা গুরুতরভাবে জখম হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ বাইক চালক এর অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ খোয়াই জেলার কল্যাণ পুর থানা এলাকার কুঞ্জবনে বাইক দুর্ঘটনায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷দুর্ঘটনার পর দমকল বাহিনীর জওয়ানরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত যুবককে উদ্ধার করে কলানপুর হাসপাতালে নিয়ে যায়৷

বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন৷এদিকে বুধবার উদয়পুর থেকে সুকটি করে আগরতলায় চাকুরিচ্যুত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধনে অংশ নিতে আসা এক শিক্ষক দুর্ঘটনার কবলে পড়েন৷ ঘটনাটি ঘটেছে আগরতলা জাতীয় সড়কের বাগমা এলাকায়৷ দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে যান৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷দমকল বাহিনীর জওয়ানরা আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গোমতী জেলা হাসপাতাল থেকে তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ পরপর পথ দুর্ঘটনা ঘটতে থাকায় পথচারী সহ সাধারণ মানুষের মধ্যে চলাচল নিয়ে আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে৷ দুর্ঘটনা এড়াতে পুলিশ এবং ট্রাফিক দপ্তরের প্রয়াস অব্যাহত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ চালকদের দ্রুতগামী তা এসব দুর্ঘটনা বৃদ্ধির জন্য অন্যতম কারণ বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top