News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিকে গণিতে দু-ধরনের প্রশ্ণপত্র
Image

মাধ্যমিকে গণিতে দু-ধরনের প্রশ্ণপত্র

আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.)৷৷ কলা কিংবা বাণিজ্য নিয়ে পড়াশুনা করতে গেলে গণিতের উপর দক্ষতার তেমন প্রয়োজন নেই৷ শুধু গণিত নিয়ে সম্যক জ্ঞান থাকলেই যথেষ্ট৷ এই ধারণায় ত্রিপুরায় মাধ্যমিকে গণিতে দু ধরনের প্রশ্ণপত্রের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর৷ বেসিক এবং স্ট্যান্ডার্ড, দু ধরনের প্রশ্ণপত্রের মধ্যে পরীক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুসারে যে কোনও একটিতে পরীক্ষা দিতে পারবে৷


এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের যুক্তি, অনেকেই মাধ্যমিক পাশ করার পর কলা কিংবা বাণিজ্য বিষয় নিয়ে পড়াশুনা করেন৷ ফলে, তাদের গণিতে পারদর্শী হওয়ার বিশেষ প্রয়োজন পরে না৷ তাই তারা বেসিক প্রশ্ণপত্রে পরীক্ষা দিতে পারবে৷ অপেক্ষাকৃত সহজ ওই প্রশ্ণপত্রে পাশ করে একাদশ শ্রেণিতে বিজ্ঞান নিতে চাইলে তাকে বছর বাঁচাও যোজনার অধীনে স্ট্যান্ডার্ড প্রশ্ণপত্রে পরীক্ষা দিতে হবে৷ শুধু তা-ই নয় ভরতি হওয়ার জন্য প্রয়োজনীয় নম্বর পেতে হবে৷


তিনি বলেন, স্ট্যান্ডার্ড প্রশ্ণপত্র কিছুটা কঠিন হবে৷ ওই প্রশ্ণপত্রে পরীক্ষা দিয়ে পাশ করার পর ছাত্রছাত্রীদের বিজ্ঞান নিয়ে পড়ার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না৷ প্রসঙ্গত, ত্রিপুরায় শিক্ষা দফতরে সম্প্রতি একাধিক সংস্কার আনা হয়েছে৷ শিক্ষার মান বৃদ্ধির লক্ষেই ওই সমস্ত সংস্কার আনা হয়েছে বলে দাবি করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top