News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পৃথক স্থানে হানা দিয়ে ১৬ লক্ষ টাকার নেশাদ্রব্য উদ্ধার, গ্রেফতার দুই
Image

রাজ্যে পৃথক স্থানে হানা দিয়ে ১৬ লক্ষ টাকার নেশাদ্রব্য উদ্ধার, গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৭ ডিসেম্বর৷৷ গতকাল রাতে বিশালগড়ের পর আজ বৃহস্পতিবার নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল ত্রিপুরার উত্তর জেলার পুলিশ৷ পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে আজ প্রায় ছয় লক্ষ টাকার ছয় হাজার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে পুলিশ৷ অনুরূপভাবে গতকালও বিশালগড়ে এক দোকানে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার নেশাদ্রব্য উদ্ধার করা হয়েছে৷


ঘটনার বিবরণে জানা গেছে, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে গোপন খবর আসে ধর্মনগর তিলথৈ রোডে বটরশি গোল্ডেন ভ্যালি সুকল সংলগ্ণ এলাকায় নিষিদ্ধ নেশা সামগ্রীর লেনদেন হবে৷ ওই খবরের ভিত্তিতে পুলিশ সুপার চক্রবর্তী সাদা পোশাকে দলবল নিয়ে ভ্যালি সুকল সংলগ্ণ স্থানে হানা দেন৷ হানা দিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা কারবারিকে আটক করেছেন তাঁরা৷ ধৃতকে ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকার জনৈক মুর্শেদ মিয়াঁর ছেলে জিয়াবুল মিয়াঁ বলে পরিচয় পাওয়া গেছে৷ তবে পুলিশের গন্ধ পেয়ে অন্য নেশা কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷

বাজেয়াপ্তকৃত নেশার ট্যাবলেটগুলির বাজামূমল্য প্রায় ৬ লক্ষ টাকা হবে বলে জানানো হয়েছে৷ ধৃত নেশা কারবারি জিয়াবুল মিয়াঁর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সেূর খবর৷
এদিকে গতকাল বুধবার রাতে বিশালগড়ের চড়িলাম বাজার সংলগ্ণ একটি দোকানে হানা দিয়ে পুলিশ প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করেছে৷ জানা গেছে, জনৈক প্রাণকৃষ্ণ সাহার দোকান এবং বাড়ি থেকে ব্রাউন সুগার ৫০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৪০০ গ্রাম, এসপি ট্যাবলেট ১০,৮০০টি, এসকফ সিরাপ ৪০০ শিশি সহ ১৪টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করেছে বিশালগড় থানার পুলিশ৷ ওসি দেবাশিস সাহা জানান, ওই সব নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা হবে৷ নেশা সামগ্রী সহ দোকান মালিক প্রাণকৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে আগেও একটি এনডিপিএস মামলা হয়েছিল৷ এখনও ওই মামলা চলছে৷ বুধবার ফের এনডিপিএস-এ আর একটি মামলা রুজু করা হয়েছে৷ আজ তাকে আদালতে পেশ করা হয়েছে বলে জানান ওসি দেবাশিস সাহা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top