News Flash

  • Home
  • Uncategorized
  • ডিআরডিও’র বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
Image

ডিআরডিও’র বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় নিরাপত্তারক্ষীদের জন্য উন্নত মানের অস্ত্র বানানোর জন্য  ডিআরডিও’র বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।  শুক্রবার মিলিটারি লেকচার ফেস্টিভ্যাল-২০২০, নামে একটি ভারচুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে ডিআরডিওর বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।

এদিন সংস্থার প্রধান জি সতীশ রেড্ডির নেতৃত্বে বিজ্ঞানীরা ভারতীয় নিরাপত্তারক্ষীদের জন্য উন্নত মানের অস্ত্র বানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি ।  পরিবর্তিত সময়ে যেভাবে হুমকি ও যুদ্ধ করার ধরন বদলাচ্ছে তাতে অনেক ধরণের নিরাপত্তাজনিত বিষয় ভারতের সামনে আসবে বলেও দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী।

শুক্রবারের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি দেখেছি এই ধরনের অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। কারণ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ভারতকে একটি সুপার পাওয়ার বানাতে চাইছে। আর সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিজ্ঞানীরা। তবে আমি চাই দেশের সাধারণ মানুষও সেনা সংক্রান্ত বইপত্র পড়ে এই সম্পর্কে জ্ঞান অর্জন করুন।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top