News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, রয়েছেন হোম আইসোলেশনে
Image

করোনা-আক্রান্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, রয়েছেন হোম আইসোলেশনে

দেহরাদূন, ১৮ ডিসেম্বর (হি.স.): এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। শুক্রবার ত্রিবেন্দ্র সিং রাওয়াত নিজেই টুইট করে করোনা-আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। একইসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর সান্নিধ্যে যাঁরা এসেছেন তাঁদেরও করোনা-পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।


উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ‘আজ করোনা টেস্ট করিয়েছিলাম এবং রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে এবং কোনও উপসর্গ নেই। চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই আইসোলেশনে রয়েছি। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, বিগত কিছু দিনে আমার সান্নিধ্যে যাঁরা এসেছেন, তাঁরা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে টেস্ট করিয়ে নেবেন।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top