News Flash

  • Home
  • Uncategorized
  • রিমসএ তিনটি আসনে ওবিসি সংরক্ষণ বাতিল করল ত্রিপুরা হাইকোর্ট
Image

রিমসএ তিনটি আসনে ওবিসি সংরক্ষণ বাতিল করল ত্রিপুরা হাইকোর্ট

আগরতলা, ১৬ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় মেডিক্যালে ভরতির ক্ষেত্রে রিমসএ তিনটি আসনে ওবিসি সংরক্ষণ হাইকোর্ট বাতিল করে দিয়েছে৷ তবে, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণির জন্য ১০টি সংরক্ষণের পক্ষে আদালত রায় দিয়েছে৷ সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্যের কথায়, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে৷ তিনি বলেন, ওই তিনটি আসনে নতুন করে কাউন্সেলিং হবে৷


প্রসঙ্গত, রিমসএ ওবিসি সংরক্ষণে তিনটি এবং আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণির জন্য ১০টি আসন সংরক্ষিত রাখা হয়েছে৷ ওই আসন সংরক্ষণকে চ্যালেঞ্জ জানিয়ে মামলায় ত্রিপুরা হাইকোর্ট কাউন্সেলিং চালু রাখা গেলেও কোন প্রার্থীকে ভরতি করা যাবে না বলে অন্তর্বর্তী আদেশ দিয়েছিল৷
ওই আদেশের বিষয়ে সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্য জানিয়েছিলেন, ত্রিপুরা রাজ্যের জন্য সংরক্ষিত আসন থেকে আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণির প্রার্থী কোনও আসনে সংরক্ষণের সুবিধা পাননি৷ মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া এ-বছর আগরতলা সরকারি মেডিক্যাল কলেজকে আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণির জন্য অতিরিক্ত ২৫টি আসন বরাদ্দ করেছে৷ সেখান থেকে ১০টি আসন ওই শ্রেণির জন্য সংরক্ষিত রাখা হয়েছে৷ এছাড়া, রিমসবলেছে তারা কেন্দ্রীয় আইন মেনে ভরতি নেবে৷ এক্ষেত্রে ওবিসি সংরক্ষণ কেন্দ্রীয় আইনের অধীনে বৈধ৷
তবে মামলাকারীর আইনজীবী অরিজিৎ ভৌমিক দাবি করেছিলেন, আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণির জন্য সংরক্ষণ ব্যবস্থায় রাজ্য বিধানসভায় আইন সংশোধন হয়নি৷ ফলে, এই মুহূর্তে রাজ্যে তা কার্যকর করা সম্ভব নয়৷ ওইদিন তিনি বিস্তারিত তথ্য তুলে ধরে বলেছিলেন, গত ৭ নভেম্বর মেডিক্যালে ভরতির জন্য মেডিক্যাল এডুকেশন অধিকর্তা বিজ্ঞপ্তি জারি করেছিলেন৷ তাতে দেখা গেছে, রিমসএ ওবিসি-র জন্য তিনটি এবং আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণির জন্য ১০টি আসন সংরক্ষিত রয়েছে৷ অরিজিৎবাবুর কথায়, ত্রিপুরায় এসটি ৩১ শতাংশ এবং এসসি ১৭ শতাংশ মোট ৪৮ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে৷ কিন্তু, ওবিসি এবং আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণির জন্য আসন সংরক্ষণের কোনও আইন ত্রিপুরায় এখনও চালু হয়নি৷

তিনি বলেছিলেন, ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার সংসদে সংরক্ষণ আইন সংশোধন করেছিল৷ তাতে আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে৷ কিন্তু, এক্ষেত্রে রাজ্যগুলির হাতে ক্ষমতা রয়েছে, তারা চাইলে ওই আইন চালু করতে পারে৷ তিনি বলেন, ওই আইন রাজ্যেও চালু করার জন্য ত্রিপুরা বিধানসভায় কোনও সংশোধনী পাস করানো হয়নি৷ তাই, স্বপ্ণনীল চৌধুরী ওই ভরতি প্রক্রিয়ায় সংরক্ষণ ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা হাইকোর্টে মামলা করেন৷ কারণ, এরই মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিঙের বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ তিনি বলেন, গত ২৫ নভেম্বর ওই মামলায় প্রথম শুনানি হয়েছিল৷ তখন উচ্চ আদালতের প্রধান বিচারপতি আকিল কুরেশি ত্রিপুরা সরকারের জবাব চেয়ে নোটিশ দিয়েছিলেন৷ গত ৪ ডিসেম্বর ওই মামলায় পুনঃশুনানিতে ত্রিপুরা সরকার নোটিশের জবাব দিয়েছে৷


ওইদিন উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে প্রধান বিচারপতি এক অন্তর্বর্তী আদেশ জারি করেছিলেন৷ তাতে তিনি নির্দেশ দিয়েছিলেন, মেডিক্যালে ভরতির জন্য কাউন্সেলিং চালু থাকবে৷ কিন্তু, কোনও প্রার্থীকে ওই সংরক্ষিত আসনে ভরতি করা যাবে না৷ আজ ওই মামলায় ত্রিপুরা হাইকোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করেছে৷ সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্য বলেন, ত্রিপুরায় মেডিক্যালে ভরতির ক্ষেত্রে রিমসএ তিনটি আসনে ওবিসি সংরক্ষণ হাইকোর্ট বাতিল করে দিয়েছে৷ তবে, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণির জন্য ১০টি সংরক্ষণের পক্ষে আদালত রায় দিয়েছে৷ কারণ, আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণির জন্য সংরক্ষণে ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত রয়েছে৷ তাই, আদালত তাতে হস্তক্ষেপ করেনি এবং আবেদন খারিজ করে দিয়েছে৷ তিনি বলেন, এখন তিনটি আসনে নতুন করে কাউন্সেলিং হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top