News Flash

Image

নতুনবাজারে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ গোমতী জেলার নতুন বাজারের অরবিন্দ কলোনিতে একটি বাইক চুরি হয়েছে৷ বাইকের মালিকের নাম স্বপন সাহা৷সংবাদ সূত্রে জানা গেছে বাইকের মালিক স্বপন সাহা রাত বারোটা নাগাদ বাইকটি বারান্দায় রেখে ঘুমিয়ে পড়েন৷ সকালবেলা ঘুম থেকে উঠে তিনি লক্ষ্য করেন বাইকটি বাড়িতে নেই৷ এ ব্যাপারে নতুন বাজার থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ নতুন বাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে চুরি যাওয়া বাইক থেকে উদ্ধার করা সম্ভব হয়নি৷

বাইক চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে৷উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে গত কয়েক মাস ধরে বাইক চুরির ঘটনা উপর্যপরি বৃদ্ধি পেয়েছে৷এসব বাইক চুরি করে সীমান্তপথে বাংলাদেশের পাচার করা হচ্ছে৷বাইক চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়েও নানা মনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷এসব বিষয়ে পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য দাবি উঠেছে৷সীমান্তপথে এইসব চুরি করে নিয়ে যাওয়া বাইক বাংলাদেশে পাচার রোধে সীমান্তে বিএসএফের তৎপরতা ও নজরদারি বাড়ানোর জন্য দাবি উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top