News Flash

  • Home
  • Uncategorized
  • দেড় কোটি টাকা পরিষেবা কর থেকে অব্যাহতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে
Image

দেড় কোটি টাকা পরিষেবা কর থেকে অব্যাহতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : বিভিন্ন সংস্থার প্রচারদূত হিসেবে প্রচার, টেলিভিশনে সঞ্চালনা প্রভৃতির জন্যই সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরিষেবা কর দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতার কেন্দ্রীয় শুল্ক দফতর (সেন্ট্রাল এক্সাইজ ইন্টেলিজেন্স)। কিন্তু কাস্টমস, এক্সাইজ এন্ড সার্ভিস ট্যাক্স অ্যাপেলেট ট্রাইবুনাল (‘সেসটাট’) জানিয়ে দিয়েছে, যদি কোনও সেলিব্রিটি বিশেষ কোনও পণ্যের নাম না করে কেবলমাত্র নিজের ‘ব্র্যান্ড নেম’ ব্যবহার করে প্রচার করেন, তাহলে তাঁকে কোনও ভাবেই বাণিজ্যিক পরিষেবা হিসেবে দেখা হবে না। বৃহস্পতিবার খবরটি প্রকাশ্যে এসেছে।

পরিষেবা কর আইন অনুযায়ী, তার জন্য কোন করও দিতে হবে না। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি তাঁর নিজের নামের ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করেছেন। তাই এটাকে কোনওভাবেই পণ্য হিসেবে দেখা যাবে না। যা একেবারেই করযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে ‘সেসটাট’। এর কলকাতা বেঞ্চ জানিয়ে দিয়েছে এক কোটি ৫১ লক্ষ টাকা এবং ৫০ লক্ষ টাকার উপর যে সুদ হয় সৌরভবাবু সেটাও পাবেন। বছরে ১০ শতাংশ সুদে টাকা সৌরভবাবু পাবেন। এক মাসের মধ্যে সেন্ট্রাল এক্সাইজ সেই টাকা সৌরভ গাঙ্গুলিকে দেবে।

পাশাপাশি এটাও বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত মানের জন্য একজন ক্রিকেট খেলোয়ার হিসেবে যে একটা ভাবমূর্তি তৈরি হয়েছে তা নয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তাঁর একটা বিরাট আবেদন রয়েছে। আপাতত কাস্টমস, এক্সাইজ এন্ড সার্ভিস ট্যাক্স অ্যাপেলেট ট্রাইবুনাল ( দেড় কোটি টাকা পরিষেবা কর থেকে অব্যাহতি দিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top