News Flash

  • Home
  • Uncategorized
  • চারদিনের সফরসূচি নিয়ে অসম, মিজোরাম ও ত্রিপুরা আসছেন প্রধান বিচারপতি বোবদে
Image

চারদিনের সফরসূচি নিয়ে অসম, মিজোরাম ও ত্রিপুরা আসছেন প্রধান বিচারপতি বোবদে

গুয়াহাটি, ১৭ ডিসেম্বর (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে চারদিনের সফরে আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিনি অসম, মিজোরাম এবং ত্রিপুরা সফর করবেন। ইতিমধ্যে তাঁর সফরসূচি রাজ্যগুলিকে জানানো হয়েছে। সাথে তাঁর সফরে প্রয়োজনীয় নিরাপত্তা সহ যাবতীয় সমস্ত ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগামী ১৯ ডিসেম্বর অসম থেকে উত্তর-পূর্বাঞ্চল সফর শুরু করবেন। ওইদিন তিনি দিল্লি থেকে গুয়াহাটি এসে খানাপাড়ায় অবস্থিত আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে ডব্লিউডব্লিউএফ-এর উদ্যোগে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন। পরের দিন রবিবার তিনি কামাখ্যা মন্দির দর্শনে করে তিনি কাজিরঙা চলে যাবেন। কাজিরাঙা পৌঁছে বিশ্রাম নিয়ে ন্যাশনাল পার্কে জিপ সাফারি উপভোগ করবেন প্রধান বিচারপতি। তার পরের দিন সোমবার ন্যাশনাল পার্কে হাতি সাফারি-র মজা নেবেন। সেখান থেকে তিনি মিজোরাম যাবেন। ওইদিন এবং তার পরের দিন মঙ্গলবার আইজলে কাটাবেন।

উত্তর-পূর্বাঞ্চল সফরের অন্তিম দিন বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ত্রিপুরা সফরে আসবেন। ত্রিপুরায় এসে তিনি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে চলে যাবেন। সেখান থেকে ফিরে এসে আগরতলায় আরও কয়েকটি মন্দির দর্শন করবেন। তার পর দুপুরের আহার শেষ করে বিকেলে কলকাতা চলে যাবেন। তাঁর এই সংক্ষিপ্ত সফরে সাথে থাকবেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার তথা ব্যক্তিগত সচিব রাকেশ কুমার। ইতিমধ্যে তাঁর সফরকে ঘিরে তিনটি রাজ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top