News Flash

  • Home
  • Uncategorized
  • যোগাসনকে প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্র
Image

যোগাসনকে প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্র

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি. স.): গোটা পৃথিবীতে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে যোগাসন। ফুসফুস এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রাচীন ভারতীয় এই শারীরিক কসরতের জুড়ি মেলা ভার। গোটা বিশ্বে প্রতিবছর সাড়ম্বরে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। এবার যোগাসনকে প্রতিযোগিতামূলক ক্রীড়ার শিরোপা দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।


বৃহস্পতিবার এই স্বীকৃতি ক্রীড়ামন্ত্রকের তরফে দেওয়া হয়। ফলে আগামী বছর থেকে প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসেবে থাকবে যোগাসন। এদিন আয়ুশ এবং ক্রীড়ামন্ত্রকের যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, এই দিনটি ঐতিহাসিক হয়ে থাকবে। যোগাসনকে প্রতিযোগিতামূলক হিসেবে স্বীকৃতি দেওয়া হল। আগামী বছর বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হবে। এর নির্ধারিত প্রশিক্ষণ এবং ক্রীড়া সূচিও তৈরি করা হবে। এমনকি যোগাসন ফেডারেশনও গড়ে তোলা হবে। ফেডারেশন গড়তে পূর্ণভাবে সহায়তা করবে আয়ুশ মন্ত্রক। দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এতে যুক্ত করা হবে। গ্রামাঞ্চলে যোগাসনের প্রচার ও প্রসারের জন্য কাজ করা হবে।


সাংবাদিক সম্মেলনে উপস্থিত আয়ুশ মন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছেন, বিগত একশ বছর ধরে যোগাসন ক্রীড়া হিসেবে বিবেচিত হলেও এতদিন পর্যন্ত একে প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসেবে চিহ্নিত করা হয়নি। এদিন সেই কাজটা সম্পন্ন হল। প্রতিযোগিতামূলক ক্রীড়া হওয়ায় সাধারণ মানুষের যোগাসনের প্রতি ভালোবাসা আরও বাড়বে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top