News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন বৃন্দা কারাট
Image

রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন বৃন্দা কারাট

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের করা মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করলেন সিপিআইএমের বরিষ্ঠ নেত্রী বৃন্দা কারাট। সম্প্রতি রাজ্যপাল দাবি করেছিলেন যে ২০২১ সালের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নির্ভীক পরিস্থিতির মধ্যে আয়োজন করা হবে। রাজ্যপালের এই মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করে বৃন্দা কারাট জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কি ভারতের নির্বাচন কমিশনার? যেভাবে বিজেপি রাজ্যপাল নিয়োগ করেছে তাতে করে তিনি কেন্দ্রীয় সরকারের এজেন্ট হয়ে কাজ করছেন। তার এই ধরনের মন্তব্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভাঙ্গার প্রচেষ্টা। রাজ্যপালের পদে বসে এই ধরনের কথা মানায় না।


অন্যদিকে, কেরলের পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ জোটের বিপুল সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বৃন্দা কারাট। একযোগে বিজেপি এবং কংগ্রেসকে কটাক্ষ করে তিনি দাবি করেন এই দুই দল কেরল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ছিল তার সুযোগ্য উত্তর দিয়েছে রাজ্যবাসী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top