News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার টিকাকরণে রাজ্যের জন্য ১ লক্ষ ৯২ হাজার এডি সিরিঞ্জ মঞ্জুর করেছে কেন্দ্র
Image

করোনার টিকাকরণে রাজ্যের জন্য ১ লক্ষ ৯২ হাজার এডি সিরিঞ্জ মঞ্জুর করেছে কেন্দ্র

আগরতলা, ১৫ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় প্রথম ধাপে ১ লক্ষ ৯২ হাজার করোনা-র টিকা কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেছে৷ এছাড়া, ৭টি আইএলআর পাঠাবে কেন্দ্রীয় সরকার৷ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


এদিন তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী করোনা-র টিকাকরণের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পণ্ডিত নেহরু কমপ্লেক্সস্থিত স্বাস্থ্য অধিকর্তার অফিসে কোভিড-১৯ ভ্যাকসিন মজুত করার বিষয়গুলি খতিয়ে দেখেছে৷ এই দলের প্রধান ছিলেন মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ অন্যান্য আধিকারিকগণ৷ মিশন অধিকর্তা আলোচনা করেন স্টেট ইম্যুনাইজেশন অফিসার ডা. কল্লোল রায়, প্রকৌশলী রজত ভট্টাচার্য, ইম্যুনাইজেশন প্রকল্পের প্রোগ্রাম অফিসার ডা. জয়দীপ চক্রবর্তী ও ’ই-ভিন’ প্রকল্পের আধিকারিক ড় সুুপ্রতীম বিশ্বাসের সঙ্গে৷ বর্তমানে আইস লাইন রেফ্রিজারেটরগুলিতে (আইএলআর) কী পরিমান আরআই ভ্যাকসিন (শিশুদের টিকা) মজুত আছে তা খতিয়ে দেখেন৷ পরবর্তীতে কোভিড-১৯ ভ্যাকসিন রাজ্যে এলে কত পরিমাণ রাখা যাবে, তা খতিয়ে দেখেন৷ পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আরও ৭টি আইএলআর পাঠানোর প্রয়োজনীয়তা ও প্রস্তাব পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছিল৷


শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা-র টিকাকরণের জন্য সমস্ত ধরনের কমিটি গঠন হয়ে গেছে৷ এমন-কি টিকা কর্মীদের প্রশিক্ষণ দেওয়াও হয়ে গেছে৷ ফলে, ত্রিপুরায় টিকা এসে পৌঁছালেই তার পরবর্তী কাজ শুরু হবে৷ তাঁর কথায়, খুব শীঘ্রই করোনা-র টিকা ত্রিপুরায় আসবে৷ তিনি জানান, কেন্দ্রীয় সরকার ১ লক্ষ ৯২ হাজার এডি সিরিঞ্জ ত্রিপুরার জন্য মঞ্জুর করেছে৷ এছাড়া ত্রিপুরার প্রস্তাব মেনে ৭টি আইএলআর পাঠাবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top