News Flash

  • Home
  • Uncategorized
  • কীসের ভিত্তিতে কৃষি আইনের বিরোধিতা করছেন রাহুল : শিবরাজ
Image

কীসের ভিত্তিতে কৃষি আইনের বিরোধিতা করছেন রাহুল : শিবরাজ

রেওয়া (মধ্যপ্রদেশ), ১৬ ডিসেম্বর (হি.স.): কৃষি আইনের বিরোধিতায় এবং কৃষকদের সমর্থনে প্রতিদিনই টুইট করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার রাহুলের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজ রাহুলকে প্রশ্ন করেছেন, ‘কীসের ভিত্তিতে কৃষি আইনের বিরোধিতা করছেন রাহুল গান্ধী। কৃষকদের সম্পর্কে তিনি কিছু জানেন?’ বুধবার মধ্যপ্রদেশের রেওয়ার এনসিসি গ্রাউন্ডে আয়োজিত কিশান সম্মেলনে বক্তব্য রাখার সময় রাহুলের উদ্দেশে প্রশ্ন ছুড়ে শিবরাজ বলেছেন, ‘কৃষিকাজ সম্পর্কে রাহুল কী কিছু জানেন? ভুট্টা গাছ রোপনের সঠিক পদ্ধতি কী তিনি বলতে পারবেন? তাহলে কীসের ভিত্তিতে কৃষি আইনের বিরোধিতা করছেন রাহুল?’

এদিন দ্বিগ্বিজয় সিং এবং কমলনাথকেও আক্রমণ করেছেন শিবরাজ সিং চৌহান। কটাক্ষের সুরে শিবরাজ বলেছেন, ‘আমি শুনলাম দ্বিগ্বিজয় এবং কমলনাথ উপবাস করবেন, তাও আবার কৃষকদের সঙ্গে হওয়া অন্যায়ের জন্য…তোমরা তো পাপ করেছো, এবার প্রায়শ্চিত্ত করো, উপবাস করো কিন্তু প্রায়শ্চিত্ত করার জন্য করো।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top