News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিপির জন্য কেন্দ্র দিল ৯০.৬০ কোটি টাকা, খুশি মুখ্যমন্ত্রী, বয়স্কদের রেশন সংগ্রহে এবার নমিনি
Image

আইসিপির জন্য কেন্দ্র দিল ৯০.৬০ কোটি টাকা, খুশি মুখ্যমন্ত্রী, বয়স্কদের রেশন সংগ্রহে এবার নমিনি

আগরতলা, ১৫ ডিসেম্বর (হি.স.)৷৷ বিকাশের পথে আরও এক ধাপ উত্তীর্ণ হল ত্রিপুরা৷ সাব্রুমে ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি)-এর জন্য ৯০ কোটি ৬০ লক্ষ টাকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ মঙ্গলবার এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর মতে, ইন্দো-বাংলা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ইন্টিগ্রেটেড চেক পোস্ট মাইলফলক হয়ে উঠতে চলেছে৷ ত্রিপুরার অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেও সাব্রুমের আইসিপি উল্লেখযোগ্য ভূমিকা নেবে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার বয়স্ক নাগরিকদের অনলাইন রেশন ব্যবস্থায় রেশনসামগ্রী গ্রহণ করার ক্ষেত্রে সমস্যা সমাধানে বিকল্প বন্দোবস্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷


আজ মুখ্যমন্ত্রী সাব্রুমে ইন্টিগ্রেটেড চেক পোস্টের জন্য অর্থ বরাদ্দের জন্য সমগ্র ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রীর দিশাতেই ত্রিপুরা বিকাশের পথে অগ্রসর হচ্ছে৷ আত্মনির্ভর হয়ে ওঠার অভিমুখে কার্যধারা পরিচালনা করছে৷ কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এবং রাজ্যবাসীর সার্বিক অংশগ্রহণের মাধ্যমেই ত্রিপুরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে৷

মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা সরকারের খাদ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দিয়ে যে সকল বয়স্ক ব্যক্তির রেশন সামগ্রী গ্রহণ করতে সমস্যার সম্মুখিন হতে হচ্ছে তাদের বাড়িতে যদি অন্য কোনও সদস্য না থাকেন তা-হলে ওই রেশন দোকানের যে কোনও গ্রাহককে তিনি তাঁর নমিনি করতে পারবেন৷ বিকল্প হিসেবে তাঁর হয়ে নমিনি রেশন সামগ্রী কিনতে পারবেন৷ তাঁর বক্তব্য, তেমন প্রয়োজন হলে সংশ্লিষ্ট এলাকার খাদ্য পরিদর্শকও নমিনি হতে পারবেন৷


তিনি বলেন, যদি কোনও বয়স্ক ব্যক্তি কাউকে নমিনি করতে চান, তা-হলে সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে মহকুমাশাসকের কার্যালয়ে যোগাযোগ করতে হবে৷ তাঁর সাফ কথা, প্রত্যেক ব্যক্তি যাতে তাঁর প্রাপ্য রেশন সামগ্রী পান সে ব্যাপারে ত্রিপুরা সরকার দায়বদ্ধ ও যত্নশীল৷ মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই বয়স্ক মানুষদের সুরাহা দিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top