News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যন্ত এলাকা থেকে টিএসআর ক্যাম্পগুলি প্রত্যাহার করায় বাড়ছে অপহরণ : জিএমপি
Image

প্রত্যন্ত এলাকা থেকে টিএসআর ক্যাম্পগুলি প্রত্যাহার করায় বাড়ছে অপহরণ : জিএমপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ সামাজিক মাধ্যমে সিএএ লাগু হচ্ছে এমন প্রচারের তথ্য তুলে ধরে জিএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন চৌধুরি বলেছেন, উত্তর-পূর্বাঞ্চল যেন তা লাগু করা না হয়৷ গোটা দেশে সিএএ লাগু না করার কথাও বলেছেন তিনি৷ দশরথ দেব ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে জিতেন চৌধুরি বলেছেন, জিএমপির নেতৃবৃন্দ লক্ষ্য করেছে বিহার নির্বাচনের প্রচারে এসে সিএএ কার্যকর করার কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷


জিতেন চৌধুরি বলেন, এই সময়ের মধ্যে উত্তর-পূর্বাঞ্চল সিএএ কার্যকর না করা এবং গোটা দেশে তা কার্যকরনা করতে পারলে ভালো৷ এই ক্ষেত্রে জিএমপি’’র তরফে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি রাজ্য সরকারেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ অন্যদিকে দুটো জায়গা থেকে চারজনের অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশড করে তাদের অক্ষত আবস্থায় উদ্ধার করার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীর সার্জিক্যাল সরাইকের কথা উল্লেখ করে জিতেন চৌধুরি বলেন, গন্ডাছড়া সহ বিস্তীর্ণ এলাকা থেকে ৪০টির মতো টিএসআর ক্যাম্প তুলে নেওয়া হয়েছে৷ তারপর এই অপহরণের ঘটনার দায় এড়াতে পারে না রাজ্য সরকার৷ এই অপহরণের জন্য রাজ্য সরকারকে দায়ী করেন জিতেন চৌধুরি৷ তিনি বলেন, একটা সময় এই টিএসআর বাহিনী এবং রাজ্যের আরক্ষা প্রশাসনের বলিষ্ঠ ভূমিকার কারণেই সন্ত্রাসবাদীর কার্যকলাপ বন্ধ হয়েছিলো৷

কিন্তু এই সময়ে টিএসআর বাহিনীর ক্যাম্প তুলে নেওয়া হয়েছে৷ তাতে করে সমস্যা বেড়েছে৷ অপহরণের ঘটনা নতুন করে মাথাচাড়া দিচ্ছে৷ ভিন্নদিকে রাধাচরণ দেববর্মা এবং জিতেন চৌধুরি দুজনেই ১০,৩২৩ ইস্যুতে মুখ খুলেছেন৷ তারা বলেছেন, এই সময়ের মধ্যে সিটি সেন্টারের সামনে আন্দোলন চলছে৷ ৮দিন অতিক্রান্ত৷ এখনো পর্যন্ত তাদের আন্দোলনস্থলে প্রশাসনের কাউকে দেখা যায়নি, সরকারের কোন প্রতিনিধি আসেনি৷ এই বিষয়টি উল্লেখ করে তারা সরকারকে অমানবিক বলে দাবি করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top