News Flash

  • Home
  • Uncategorized
  • বিটিআর এর শপথ সমারোহে অংশ নেবেন ত্রিপুরার দুই মন্ত্রী
Image

বিটিআর এর শপথ সমারোহে অংশ নেবেন ত্রিপুরার দুই মন্ত্রী

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি. স.)৷৷ বিটিআর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং জনজাতি কল্যান মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ একাধিক জনজাতি নেতৃবৃন্দ৷ আজ বিকেলেই তাঁরা বিমানে গুয়াহাটি গিয়েছেন৷ আগামীকাল কোকড়াঝাড়-এ ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন৷


প্রসঙ্গত, জোট বেঁধে বিজেপি বড়ো টেরিটোরিয়াল রিজিওন (বিটিআর)-র শাসন ক্ষমতা দখল করেছে৷ ইউপিপিএল-র সাথে বিজেপি জোট বেঁধেছে৷ বিটিআর মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে আগামীকাল শপথ নেবেন ইউপিপিএল-র প্রমোদ বড়ো৷

আজ ত্রিপুরা থেকে বিজেপি-আইপিএফটি জোট সরকারের দুই মন্ত্রী গুয়াহাটি উড়ে গেছেন৷ সূত্রের খবর, রাতেই নেডার আহ্বায়ক তথা অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বৈঠক করবেন৷ ত্রিপুরার সার্বিক পরিস্থিতি নিয়ে ওই বৈঠক বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top