News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লীর কৃষক আন্দোলনের সমর্থনে ত্রিপুরায়ও মিছিল
Image

দিল্লীর কৃষক আন্দোলনের সমর্থনে ত্রিপুরায়ও মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলন প্রতিনিয়ত বেড়েই চলছে৷ কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন নিয়ে তাদের এই প্রতিবাদ সারাদেশেই ছড়িয়ে পড়ছেন বিজেপি বাদ দিয়ে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলি কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন৷ তারই প্রতিবাদে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএমও কৃষকদের স্বার্থে বিভিন্ন কর্মসূচি সংগঠিত করছেন এই অঙ্গ হিসেবে সোমবার গোটা রাজ্য জুড়ে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করে৷

রাজধানী আগরতলায় হয় মূল কর্মসূচি৷ শহরের বিভিন্ন পথ মিছিলের মাধ্যমে বিক্ষোভ দেখায় বামেরা৷ এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চোধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিএম নেতা পবিত্র কর, নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্বরা৷ পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলায়ও এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়৷ তবে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে বামেদের কর্মীসমর্থকদের লক্ষণীয়৷


দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে তেলিয়ামুড়া সিপিআইএম দলের চারটি সংগঠনের উদ্যোগে সোমবার সকাল ১১:০০ টা নাগাদ সংগঠনগুলোর কর্মীরা স্থানীয় সিপিআইএম পার্টি অফিসের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করে৷ এ অবস্থায় খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া থানার পুলিশ সহ বিশাল টছট্ট বাহিনী৷ পরে পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে৷ এদিকে সিপিআইএম দলের এক কৃষক নেতা জানান, কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী আইনের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি৷ কৃষকদের স্বার্থে সাড়া ভারত ব্যাপী এরকম কর্মসূচি চলছে৷ কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিরোধী বিল অতিসত্বর বাতিল না করলে তারা কৃষকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে পারে৷ তবে এই বিক্ষোভ প্রদর্শনের সারা ভারত আইন জীবি ইউনিয়নের রাজ্য কমিটির পশ্চিম জেলার সহ সভাপতি আইন জীবি ভাস্কর দেব ও উপস্থিত ছিলেন এই বিক্ষোভ প্রদর্শনে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top