News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মশ্রী বেণীচন্দ্র জমাতিয়া প্রয়াত শোক সর্বত্র
Image

পদ্মশ্রী বেণীচন্দ্র জমাতিয়া প্রয়াত শোক সর্বত্র

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি.স.)৷৷ পদ্মশ্রী বেণীচন্দ্র জমাতিয়া প্রয়াত হয়েছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর৷ বার্ধক্যজনিত রোগে তিনি সোমবার সকালে গোমতির জেলার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন লাভস্টোরি হাতিছড়া এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক সহ বহু বিশিষ্টজন শোক ব্যক্ত করেছেন৷


রাজনৈতিক জীবনের শুরুতে বেণীচন্দ্র জমাতিয়া টিইউজেএস (ত্রিপুরা উপজাতি যুব সমিতি)-তে যোগ দিলেও পরবর্তী সময়ে বিজেপিতে যোগদান করেন৷ তিনি পদ্মসিং জমাতিয়ার সন্তান ছিলেন৷ তাঁর পাঁচ ছেলে ও চার মেয়ের মধ্যে মৃত্যুকালে তিন ছেলে এবং চার মেয়ে রেখে গেছেন৷ এক ছেলে ও এক মেয়ে বহুদিন আগে প্রয়াত হয়েছেন৷ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরার লোকসংসৃকতির উপর বিশেষ পারদর্শিতার জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন প্রয়াত বেণীচন্দ্র৷


আজ তাঁর মৃত্যুর খবর পেয়ে গভীর শোক ব্যক্ত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি এক ফেসবুক বার্তায় বলেন, ত্রিপুরার গর্ব পদ্মশ্রী সম্মানে সম্মানিত বেণীচন্দ্র জমাতিয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত৷ তাঁর মৃত্যু ত্রিপুরা তথা দেশের লোক সাহিত্যের অপূরণীয় ক্ষতি করেছে৷ আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি৷ তাঁর পরিবারবর্গকে জানাই গভীর সমবেদনা৷ প্রভু তাঁর আত্মাকে চরণে স্থান দিন৷ পরিবারবর্গ যেন এই শোক সহ্য করার শক্তি অর্জন করতে পারে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, সাহিত্য জগত তাঁর অবদানকে চিরকাল স্মরণে রাখবে৷ তিনি তাঁর সৃষ্টির মাধ্যমেই ত্রিপুরার মানুষের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন৷

এছাড়া তাঁর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷ এদিকে, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, মহকুমাশাসক অনিরুদ্ধ রায়, মাতাবাড়ি ব্লকের বিডিও সৌরভ দাস প্রয়াতের বাড়িতে গিয়ে তাঁর মরদেহে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন৷
রাজ্যের গর্ব, পদ্মশ্রী সম্মানে ভূষিত এবং ককবরক বাউল গানের ষ্টা বেণীচন্দ্র জমাতিয়ার প্রয়াণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গভীর শোক প্রকাশ করেছেন৷ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ককবরকে বাউল গানকে জনপ্রিয় করা এবং সাহিত্য সংস্ক’তির অঙ্গনকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বেণীচন্দ্র জমাতিয়ার অবদান ছিলো অপরিসীম৷ তাঁর প্রয়াণে রাজ্যের সাহিত্য সংস্ক’তির অপূরণীয় ক্ষতি হলো৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ বেণীচন্দ্র জমাতিয়ার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা ব্যক্ত করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top