News Flash

  • Home
  • Uncategorized
  • এইডস নির্মূলে ত্রিপুরায় গণ-পরীক্ষা শুরু, প্রথমদিনে ১৪০০ নমুনা পরীক্ষা
Image

এইডস নির্মূলে ত্রিপুরায় গণ-পরীক্ষা শুরু, প্রথমদিনে ১৪০০ নমুনা পরীক্ষা

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি.স.)৷৷ এইডসরোগ নির্মূলে সারা ত্রিপুরায় একযোগে এইচআইভি পরীক্ষা শুরু হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে ত্রিপুরাকে এইচআইভি মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে ত্রিপুরা স্টেট এইডসকন্েন্টাল সোসাইটি৷ তাতে আজ প্রথম দিনে প্রায় ১,৪০০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে৷
সম্প্রতি বিশ্ব এইডসদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার ত্রিপুরাকে এইচআইভি মুক্ত রাজ্য গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন৷ সেই লক্ষ্যে পৌছানোর জন্য তিনি দিশা নির্দেশ দিয়েছিলেন৷ তাঁর পরামর্শ ছিল, সারা ত্রিপুরায় মিশন মোডে গণ-পরীক্ষার মাধ্যমে এইডসরোগী চিহ্ণিত করার ব্যবস্থা হোক৷ কারণ, যেভাবে এইচআইভি সংক্রমণ বাড়ছে তাতে প্রচলিত পরীক্ষা পদ্ধতির বাইরে গিয়ে রোগীদের চিহ্ণিত করতে হবে৷


মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ত্রিপুরা স্টেট এইডসকন্েন্টাল সোসাইটি এ-বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দেয় এবং আজ থেকে আগামী ১ মাসব্যাপী বিভিন্ন রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ডে এইচআইভি পরীক্ষার উদ্যোগ নেয়৷ এ-বিষয়ে ত্রিপুরা স্টেট এইডসকন্েন্টাল সোসাইটির জনৈক আধিকারিক জানিয়েছেন, আজ ত্রিপুরার ৮-টি জেলায় ১৮টি স্থানে একযোগে সকাল ৯-টা থেকে এইচআইভি পরীক্ষা হয়েছে৷ তাতে, প্রায় ১,৪০০ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে৷


তাঁর কথায়, এইচআইভি পরীক্ষার ক্ষেত্রে সম্মতির প্রয়োজন রয়েছে৷ অন্যান্য রোগের পরীক্ষার মতো সাধারণ প্রক্রিয়ায় সম্ভব নয়৷ তাই, একেক জনের পরীক্ষায় কিছুটা সময়ের প্রয়োজন পড়েছে৷ কারণ, তাকে সামগ্রিক বিষয় বুঝিয়েই ওই পরীক্ষার জন্য রাজি করানো হয়েছে৷ তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে আগামী ১৮ ডিসেম্বর সারা ত্রিপুরায় একযোগে এইচআইভি পরীক্ষা করা হবে৷ তাতে, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে৷ তাঁর কথায়, এইচআইভি আক্রান্ত রোগীর প্রাথমিক পর্যায়ে চিহ্ণিত হলে চিকিৎসার মাধ্যমে বাঁচিয়ে রাখা সম্ভব৷ তাই, গণ-পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে৷ মূলত, এইচআইভি সংক্রমিতের সংখ্যা ক্রমশ বৃদ্ধির কারণেই এই বিশেষ উদ্যোগ নিতে হচ্ছে৷
এই পরীক্ষার জন্য সবর্োচ্চ ১৫ মিনিটের প্রয়োজন হয়৷ নির্দিষ্ট কিটের সহায়তায় নমুনা সংগ্রহের কিছুক্ষণের ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top