News Flash

  • Home
  • Uncategorized
  • পুঁজিপতিরা মোদী সরকারের সেরা বন্ধু : রাহুল গান্ধী
Image

পুঁজিপতিরা মোদী সরকারের সেরা বন্ধু : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের প্রতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর আক্রমণ অব্যাহত। মঙ্গলবার টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, ‘মোদী সরকারের কাছে ভিন্নমত পোষণকারী পড়ুয়ারা দেশ-বিরোধী, আন্দোলনরত কৃষকরা খালিস্তানী, কিন্তু পুঁজিপতিরা মোদী সরকারের অত্যন্ত প্রিয় বন্ধু।’ প্রায় প্রতিদিনই কোনও না কোনও ইস্যুতে টুইট করে মোদী সরকারকে আক্রমণ করেই চলেছেন রাহুল গান্ধী।


মঙ্গলবার সকালে টুইট করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন, ‘মোদী সরকারের কাছে ভিন্নমত পোষণকারী পড়ুয়ারা দেশ-বিরোধী। উদ্বিগ্ন নাগরিকরা শহুরে নকশাল, পরিযায়ী শ্রমিকরা কোভিড বহনকারী, ধর্ষিতারা কেউ নয়, আন্দোলনরত কৃষকরা খালিস্তানী এবং ক্রোনি পুঁজিপতিরা মোদী সরকারের অত্যন্ত প্রিয় বন্ধু।’ রাহুল গান্ধী এদিন একটি টুইটে একযোগে একাধিক বিষয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top