News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মহত্যায় প্ররোচনা! অভিনেত্রী চিত্রার স্বামী হেমন্ত গ্রেফতার
Image

আত্মহত্যায় প্ররোচনা! অভিনেত্রী চিত্রার স্বামী হেমন্ত গ্রেফতার

চেন্নাই, ১৫ ডিসেম্বর (হি.স.): চলতি মাসের ৯ তারিখ চেন্নাইয়ের উপকণ্ঠে একটি হোটেল থেকে উদ্ধার হয়েছিল জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী ভি জে চিত্রার দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছিল, অভিনেত্রী সম্ভবত আত্মহত্যা করেছেন। আরও জানা যায়, স্বামী হেমন্ত রাওয়ের উপস্থিতিতেই চেন্নাইয়ের উপকণ্ঠে নাজরেথপেট্টাই এলাকার হোটেলে আত্মহত্যা করেন অভিনেত্রী ভি জে চিত্রা! চিত্রার আত্মহত্যার ঘটনায় তাঁর স্বামী হেমন্তকে গ্রেফতার করেছে পুলিশ।


হেমন্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, “বিগত কয়েক দিনের তদন্তের ভিত্তিতে, হেমন্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।” মৃত্যুর কয়েক মাস আগেই ব্যবসায়ী হেমন্ত রাওয়ের সঙ্গে বিয়ের বাগদান সম্পন্ন হয়েছিল চিত্রার। চিত্রার আত্মহত্যার সময় ওই হোটেলেই ছিলেন হেমন্ত। প্রথম থেকেই চিত্রার মা দাবি করে আসছিলেন, তাঁর মেয়ের আত্মহত্যার নেপথ্যে হেমন্তেরই হাত রয়েছে। অবশেষে হেমন্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top