News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক স্থানে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

রাজ্যের পৃথক স্থানে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ রবিবার সাত সকালে রাজধানী আগরতলা শহরের মাষ্টার পাড়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পথচারীরা মৃতদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে আগরতলা পশ্চিম থানার পুলিশকে খবর দেন৷খবর পেয়ে আগরতলা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷


এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি৷ মাস্টার পাড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন ওই ব্যক্তি বহুদিন ধরেই মাস্টার পাড়া এলাকায় অবস্থান করছিলেন৷ রাস্তার পাশেই ওই ব্যক্তি রাত কাটাতো৷ তবে কেউ তার নামটা জানেন না৷রবিবার সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের সংবাদে মাস্টারপাড়া সহ পার্শবর্তী এলাকাগুলিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ মৃতদেহটিকে শনক্ত করার জন্য হাসপাতাল মর্গে রেখেছে৷


এদিকে, দুর্গা বাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম প্রফুল্ল দেবনাথ৷ এয়ারপোর্ট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে৷মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷পারিবারিক সূত্রে জানা গেছে প্রফুল্ল দেবনাথ প্রতিরাতেই মদ্যপান করে বাড়িতে আসত৷গতকাল রাতে যথারীতি মদ্যপান করে বাড়িতে আসে৷ তবে রাতে খাওয়া-দাওয়া করে ঘুমোতে গিয়েছিল ওই ব্যক্তি৷ রবিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোক সংখ্যা দেখেন তার মৃতদেহ ঘরের ভেতরে দেহটি ফাঁসিতে ঝুলছে৷ তখন তারা চিৎকার করেন এবং বিষয়টি স্থানীয় লোকজনদের জানান৷ খবর পাঠানো হয় এয়ারপোর্ট থানার পুলিশকে৷খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে৷ফাঁসিতে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই দুর্গাবাড়ি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুর জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top