News Flash

  • Home
  • Uncategorized
  • হাওয়াইবাড়িতে কোটি টাকার গাঁজা উদ্ধার
Image

হাওয়াইবাড়িতে কোটি টাকার গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ ডিসেম্বর৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াই বাড়িতে একটি লরি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাজা উদ্ধার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ট্রাফিক ডিএসপি সোনা চরণ জমাতিয়া নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াই বাডতে লরিটি আটক করে এই সাফল্য পান৷সংবাদ সূত্রে জানা গেছে আগরতলার মহারাজগঞ্জ বাজার থেকে লরিটি আসামের উদ্দেশ্যে রওয়ানা দেয়৷


ট্রাফিক ডিএসপি সোনা চরণ জমাতিয়ার কাছে সুনির্দিষ্ট খবর আসে মহারাজগঞ্জ বাজার থেকে একটি লরি গাজা বোঝাই করে আসামের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে ট্রাফিক ডিএসপি সনাতন জমাতিয়া তেলিয়ামুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে হাওয়াই বাড়িতে উৎপেতে বসে থাকেন৷আগাম খবর অনুযায়ী লরিটি হাওয়াইবাড়িতে এসে পৌঁছলে ট্রাফিক ডিএসপি সোনা চরণ জমাতিয়া লরিটি করেন৷ নন্দিনী তল্লাশি চালিয়ে মোট ৮০ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয়৷ উদ্ধার করা শুকনো গাজার বাজার মূল্য কোটি টাকার উপরে বলে জানিয়েছেন ট্রাফিক ডিএসপি৷

লরিটি ও আটক করা হয়েছে লরির চালককেও পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে৷ এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ গাঁজা গুলি লরি বোঝাই করে আগরতলা থেকে আসামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালানোর ফলে গাঁজ নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷


উল্লেখ্য রাজ্য থেকে প্রতিনিয়ত গাজা নানা কৌশলে সড়কপথে বহি রাজ্যে পাচার করা হচ্ছে৷রাজ্য সরকার গাঁজা চাষ এবং গাঁজা পাচার নিষিদ্ধ করা সত্বেও একাংশের অতি মুনাফালোভী মানুষজন গাঁজা চাষ এবং গাঁজা পাচার অব্যাহত রেখেছে৷ পুলিশ এ ধরনের গাঁজা চাষ এবং গাঁজা পাচার এর বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রেখেছে৷গত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা চাষ বিরোধী অভিযান এবং গাঁজা পাচার বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ৷


তাতে পরপর সাফল্যের মুখ দেখতে শুরু করেছে পুলিশ৷রাজ্যেকে নেশা মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করার লক্ষ্যেই এ ধরনের প্রয়াস অব্যাহত রয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন৷উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার জন্য অঙ্গীকার গ্রহণ করেছে৷ রাজ্য সরকারের সেই প্রয়াস সফল করার লক্ষ্যেই আরক্ষা প্রশাসন কোমর বেঁধে ময়দানে নেমেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top