News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যেকে প্রতিষেধক পাবে : অশ্বিনীকুমার চৌবে
Image

প্রত্যেকে প্রতিষেধক পাবে : অশ্বিনীকুমার চৌবে

পাটনা, ১৪ ডিসেম্বর (হি. স.) : শীতকালে প্রত্যাশামতোই গোটা দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রত্যেক দিন বাড়ছে নতুন করে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে দেশবাসীকে আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। প্রত্যেকে প্রতিষেধক পাবে বলে দাবি করেছেন তিনি। পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে একটি বুথে দৈনিক কেবলমাত্র ১০০ জনকে করোনা প্রতিশোধক দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেককে প্রতিষেধক দেওয়া হবে। করোনার প্রতিষেধক প্রতিটা রাজ্যে যাতে সঠিক উপায়ে জমা হতে পারে ও সরবরাহে কোন অসুবিধা না হয় সেই জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এখানে উল্লেখযোগ্য বিষয় হলো সম্প্রতি ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল প্রতিষেধক ভারতে এলেও তা প্রত্যেককে দেওয়া হবে না। শুধুমাত্র সংক্রমণ চক্র ভাঙার জন্য প্রতিষেধক দেওয়া হবে। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজকে পাশে বসিয়ে একই কথা বলেছিলেন যোগগুরু বাবা রামদেব। তিনি দাবি করেছিলেন দেশের প্রত্যেককে করোনা প্রতিশোধক দেওয়া সম্ভব নয়। ফলে যোগাভ্যাস, আয়ুর্বেদ এবং জীবনশৈলীর পরিবর্তন করতে হবে। তবেই মিলবে সুফল। গত ২২ অক্টোবর বিহার বিধানসভার আগে নিজেদের ইস্তাহারে বিজেপির তরফের দাবি করা হয়েছিল বিহারের প্রত্যেককে বিনামূল্যে করোনা প্রতিষেধক দেওয়া হবে। প্রসঙ্গত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। ফলে অবিলম্বে দেশবাসীর প্রয়োজন প্রতিষেধক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top