News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন কুয়াশাচ্ছন্ন জম্মু, মাইনাস ১৩ ডিগ্রিতে কাঁপছে লেহ
Image

ঘন কুয়াশাচ্ছন্ন জম্মু, মাইনাস ১৩ ডিগ্রিতে কাঁপছে লেহ

জম্মু ও শ্রীনগর, ১৪ ডিসেম্বর (হি.স.): রাতের তাপমাত্রা দ্রুততার সঙ্গে কমছে কাশ্মীর উপত্যকা এবং লাদাখে। জমে বরফ হয়ে গিয়েছে কাশ্মীর উপত্যকার বিভিন্ন প্রান্ত, হাড় হিম করা ঠাণ্ডায় কাঁপছে লাদাখ। জম্মুতে আবার কুয়াশার কারণে বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে।

সোমবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৪ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গে মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের লেহ শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, কার্গিলে মাইনাস ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রবল ঠাণ্ডায় কাশ্মীর উপত্যকা এবং লাদাখ এখন কাঁপছে। শ্বেতশুভ্র বরফে চাদরে ঢাকা পড়েছে কাশ্মীর ও লাদাখের বিভিন্ন প্রান্ত। এদিন সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল জম্মু শহর। কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়। ফলে গাড়ি চলাচল করে ধীরে গতিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top