News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের অনশন নিয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ কংগ্রেসের
Image

কৃষকদের অনশন নিয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি. স.) : ক্ষমতায় আসার আগে বিজেপি তরফে আচ্ছে দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সোমবার তা নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করল কংগ্রেস। দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষকদের আন্দোলন নিয়ে ক্রমাগত রাজনৈতিক তরজা বেড়ে চলেছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। এদিন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালা দাবি করেছেন যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে দেশের পেট ভরানো অন্নদাতারা অনশনে বসতে বাধ্য হয়েছে। নিজের টুইট বার্তায়  উদীয়মান এই নেতা লিখেছেন, ৭৩ বছরে এই প্রথম দেশের পেট ভরানো অন্নদাতা কৃষকরা গোটা দেশজুড়ে অনশনে বসেছে। 

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আর কটা আচ্ছে দিন আনবেন। নির্বাচনে অর্থ দিয়ে যারা দলের মদত করে চলেছে তাদের থেকে সরকারকে দূরে সরে আসতে হবে। সরকারের কর্তব্য অন্নদাতাদের হাতটা ধরা। তাদের চোখের জল মুছিয়ে ক্ষমা চেয়ে তিনটি কালা আইন প্রত্যাহার করে নেওয়া উচিত। সরকারের এই পদক্ষেপ থেকেই এক আনন্দপূর্ণ ভারত গড়ে উঠবে। উল্লেখ  করা যেতে পারে এদিন গোটা দেশজুড়ে প্রতীকী অনশনে বসেছেন কৃষকরা। বিক্ষোভরত কৃষকদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার না করলে ১৯ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন করবেন তারা। এদিকে আন্দোলন ক্রমাগত বিস্তারলাভ করেছে। দিল্লি- জয়পুর হাইওয়েতে অবস্থান বিক্ষোভে বসেছে কৃষকরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top