News Flash

  • Home
  • Uncategorized
  • বরযাত্রীর গাড়ি দূর্ঘটনায় গুরুতর আহত ১৫ জন
Image

বরযাত্রীর গাড়ি দূর্ঘটনায় গুরুতর আহত ১৫ জন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি/ আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ পাশ্ববর্তী রাজ্য অসমের পাথারকান্দির অসম ত্রিপুরা সীমান্তের আকাইদুমে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্থ বরযাত্রীর ক্রুইজার গাড়ি৷গুরতর আহত পনেরো জন৷শিলচর থেকে বিয়ে করে কনেকে সঙ্গে নিয়ে কুকিতলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাগ্রস্থ হল এক বরযাত্রী বোজাই ক্রুইজার গাড়ি৷এতে গুরতর আহত হয়েছেন পনেরো জন বরযাত্রী৷ওরা সবাই বর্তমানে চিকিৎসাধিন৷জানা গেছে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ গাড়িটি যখন স্থানীয় ২০৮ নং বিকল্প জাতীয় সড়ক ধরে কুকিতলের উদ্দেশ্যে যাচ্ছিল তখন সড়কের বাঁক নিতে গিয়ে ঘটে বিপত্তি৷গাড়িটিতে সতেরো জন যাত্রী সহ উপরে ছিল বিয়ের খাট পালঙ্ক ইত্যাদি৷


ফলে বাঁক নিতে গিয়ে কুয়াশার কারনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি৷আর আকাইদুম এলাকায় সড়কের পাশের ছড়ায় পাল্টি খেয়ে গড়িয়ে পড়ে৷এতে কম বেশী আহত হন সব যাত্রীরাই৷এদের তেরো জনের অবস্থা সংকটজনক হওয়াতে তাদেরকে করিমগঞ্জ সিভিল হসপিট্যালে প্রেরণের পাশাপাশি বাকিদের চিকিৎসা চলছে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷তবে বর ও কনে অক্ষত থাকার খবর পাওয়া গেছে৷আহতেদের পুরো নাম ও ঠিকানা জানা যায়নি৷ঘটনার পর কাঁঠালতলি পুলিশের ইনচার্জ সঞ্জীব সিনহা তড়িঘড়ি তদন্তে নেমে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা করে দেন৷জানা গেছে কুকিতলের অখিল পাশীর ছেলে পিন্টু পাশী শিলচর থেকে বিয়ে করে সবাইকে নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে৷এমন কান্ডে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

এদিকে, মোহনপুরের কাঠালতলীতে বাইকের ধাক্কায় এক নাবালিকা গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত নাবালিকাকে উদ্ধার করে মোহনপুর প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে একটি বাইকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠালতলীতে এক নাবালিকাকে ধাক্কা দেয়৷ বাইকের ধাক্কায় ছিটকে পড়ে না বালিকাটি গুরুতরভাবে আহত হয়৷ স্থানীয়রা আহত নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ এদিকে দুর্ঘটনার পরপরই বাইক চালক বাইক ফেলে পালিয়ে গেছে৷ সেথায় থানার পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে৷এ ব্যাপারে সিদ্ধান্ত নয় একটি সুনির্দিষ্ট মামলা উল্লেখিত হয়েছে৷বাইক চালকদের অসাবধানতা এবং দ্রুতগামী তার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top