News Flash

  • Home
  • Uncategorized
  • অটো চালকের বুদ্ধিমত্তায় ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই যুবক
Image

অটো চালকের বুদ্ধিমত্তায় ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১২ ডিসেম্বর৷৷ অটো চালকের বুদ্ধিমত্তায় ব্রাউন সুগার সহ দুই যুবক পুলিশের জালে ধরা পড়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের হদিস পেয়েছে পুলিশ৷


পুলিশ জানিয়েছে, দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার নগদা এলাকার দুই যুবক অটো নিয়ে বিলোনিয়া যান৷ সেখানে এক যুবক নেমে যায়৷ অপর যুবক ওই অটোতেই শান্তিরবাজার ফিরে আসে৷ কিন্তু, বিষয়টি খুবই সন্দেহজনক বলে মনে হয় অটো চালকের৷ তাই শান্তিরবাজার রামঠাকুর আশ্রম সংলগ্ণ স্থানে পৌছনোর পর অটো চালক ওই যুবককে নিয়ে শান্তিরবাজার মোটর স্ট্যান্ডে চলে যান৷ সেখানে অন্যান্য অটো চালকরা ছুটে এসে ওই যুবককে আটক করে পুলিশে খবর দেন৷ ধৃত যুবকের নাম প্রসেনজিৎ মগ৷

এদিকে, ধৃত প্রসেনজিতকে আটক করার কিছুক্ষণের মধ্যেই এলাকাবাসীর সহায়তায় অপর সাগরেদ রাজীব সরকারকে জালে তুলে নেন স্থানীয় জনগণ৷ তাদের দুজনকেই শান্তিরবাজার থানার হাতে তুলে দেন এলাকাবাসী৷ পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সাড়ে ৪১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে৷
পুলিশের জেরায় ধৃত দুই যুবক মাদক পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছে৷ তারা পুলিশকে জানিয়েছে, গুয়াহাটি থেকে ওই সব ব্রাউন সুগার আনা হয়েছিল৷ আগরতলা পর্যন্ত পৌছে দেওয়ার কথা ছিল৷ জনৈক ব্যক্তি গুয়াহাটি থেকে ব্রাউন সুগারগুলি এনেছে৷ পুলিশ জানিয়েছে, শান্তিরবাজারের অপর এক যুবক কৌশিক চৌধুরী সহ বিলোনিয়া সারাশিমার রাকেশ দাস, পলাশ বিশ্বাস এবং আরও কয়েকজন যুবক এই পাচার বাণিজ্যের সাথে যুক্ত৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top