News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণে জখম হলেন ২৫ জন
Image

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণে জখম হলেন ২৫ জন

ইসলামাবাদ, ১৩ ডিসেম্বর (হি.স.): ফের বিস্ফোরণ পাকিস্তানে। রবিবার  পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণে জখম হলেন ২৫ জন। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রের খবর, রবিবার রাওয়ালপিন্ডির গঞ্জ মান্ডি পুলিশ স্টেশনের কাছে বিস্ফোরণ হয়েছে। রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, জখম ২৫ জনকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি তিনজনের প্রাথমিক চিকিৎসা হয়েছে ঘটনাস্থলেই।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হ্যান্ড গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়েছে। যদিও রাওয়ালপিন্ডির সিটি পুলিশ অফিসার (সিপিও) মহম্মদ এহসান ইউনাস জানান, বিস্ফোরণের সম্পর্কে এখনই বিস্তারিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সিপিও আরও জানিয়েছেন, গত ১০ দিনে পুলিশ স্টেশন লাগোয়া এলাকায় এনিয়ে দু’বার বিস্ফোরণের ঘটনা ঘটল। ৪ ডিসেম্বর পীর ওয়াধাই পুলিশ স্টেশনের কাছে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ১ জনের মৃত্যু হয়েছিল। জখম হন ৭ জন। এদিন ফের বিস্ফোরণ হল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top