News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের মন্তব্য, প্রধানমন্ত্রীর জবাব দিহি চাইল এনসিপি
Image

কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের মন্তব্য, প্রধানমন্ত্রীর জবাব দিহি চাইল এনসিপি


নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): সম্প্রতি রাজধানী দিল্লির সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে কৃষক আন্দোলনের পেছনে চিন ও পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী  রাও সাহেব  দানভে। তার এই মন্তব্য নিয়ে এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কাছে কৈফিয়ত চাইল এনসিপি।


 এনসিপি মুখপাত্র মহেশ তাপাসে জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী দানভে জানিয়েছেন এর পেছনে চিন এবং পাকিস্তানের হাত রয়েছে। অন্যদিকে রেলমন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেছেন এতে মদত দিয়ে চলেছে মাওবাদীরা। এই দাবিগুলোর সত্যাসত্য নিয়ে কৈফত দিতে হবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। কৃষকরা নতুন কৃষি আইন বিলোপের দাবি করলেও কেন্দ্রীয় সরকার সেই কথা শুনছে না।


উল্লেখ করা যেতে পারে, দিল্লির সীমান্তবর্তী এলাকায় ১৮তম দিনে পড়ল কৃষক আন্দোলন। দিন যত যাচ্ছে পরিস্থিতিত তো জটিল আকার ধারণ। যোগ কাটানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে আসেন কৃষিমন্ত্রী। কেন্দ্রের তরফ থেকে বৈঠকের কথা বললেও কৃষকরা বিক্ষোভ চালিয়ে যেতে চাইছে। কৃষকদের তরফের দাবি করা হয়েছে অবিলম্বে তিনটি কৃষি আইন বাতিল করতে হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top