News Flash

  • Home
  • Uncategorized
  • সংবিধান খতম করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ কৃষক সভার
Image

সংবিধান খতম করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ কৃষক সভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ সরকার সংসদ শেষ করে দিতে চাইছে, সংবিধান খতম করে দিতে চাইছে, কৃষকদের সর্বনাশ করতে চাইছে এবং শ্রমিকদের কীতদাস বানাতে চাইছে৷ শিক্ষা, বিদ্যুৎ, কৃষি সমস্ত কিছু পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে৷ দেশে যখন কোভিড পরিস্থিতিতে ১৪৪ ধারা চলছিল, তখন সে সুযোগে কাজে লাগিয়ে কৃষক বিরোধী আইন চাপিয়ে দিয়েছে সরকার৷


আর সেই কৃষক বিরোধী আইন নিয়ে গোটা দেশে বিক্ষোভ কর্মসূচি চলছে৷ দিল্লিতে কৃষকদের আন্দোলনরত অবস্থায় এখন পর্যন্ত ১৫ জন কৃষকের অতিরিক্ত শীতে মৃত্যু হয়েছে৷ তাই আগামী ১৪ ডিসেম্বর রাজ্যের সমস্ত জেলা, মহাকুমা এবং অঞ্চলে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি৷ শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির নেতৃত্ব এবং জিএমপি নেতা জিতেন্দ্র চৌধুরি৷

তিনি আরো জানান, দেশে একাংশ পুঁজিপতিদের স্বার্থে কেন্দ্রীয় সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে চলেছে৷ তাই জিও সংস্থার যাবতীয় পণ্য সামগ্রী বয়কটের আহ্বান জানালেন তিনি৷ সরকারের মানসিকতার পরিবর্তন হওয়া জরুরি৷ সরকার আলোচনার মাধ্যমে কৃষি বিরোধী আইন এবং বিদ্যুৎ বিল ২০২০ -এর প্রত্যাহার করার দরকার৷ কিন্তু এই সরকার আলোচনার মাধ্যমে কোন রকম মীমাংসা চাইছে না৷ দেশ প্রেমিকরা তাই আন্দোলন চালিয়ে যাচ্ছে৷


আগামী ১৭ ডিসেম্বর মারাত্মক বিদ্যুৎ বিল ২০২০ -এর বিরোধিতা করে রাজ্য বিক্ষোভ সমাবেশ করা হবে৷ আর যতদিন না পর্যন্ত সরকার এ কৃষক বিরোধী আইন এবং বিদ্যুৎ বিল ২০২০ প্রত্যাহার করবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান সি আই টি ইউ রাজ্য কমিটির সভাপতি মানিক দে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top