News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তারমাথায় শিশু নিকেতন বিদ্যালয়ে ফের চুরি, পুলিশের ভূমিকায় অসন্তোষ
Image

রাস্তারমাথায় শিশু নিকেতন বিদ্যালয়ে ফের চুরি, পুলিশের ভূমিকায় অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ ডিসেম্বর৷৷ বিশালগড় এর গোকুলনগর রাস্তারমাথা এলাকায় রামকৃষ্ণ শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে ফের চুরির ঘটনা ঘটেছে৷ চোরেরা বিদ্যালয় দরজা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে৷


শনিবার সকালে প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে এসে লক্ষ্য করেন প্রধান শিক্ষকের কক্ষসহ অন্যান্য কক্ষের দরজা তালা ভাঙ্গা৷ ভিতরে আলমারিগুলো ভাঙ্গা অবস্থায় রয়েছে৷ সঙ্গে সঙ্গে প্রাথমিক বিভাগের শিক্ষকরা প্রধান শিক্ষককে খবর দেন৷ খবর পাঠানো হয় বিশালগড় থানার পুলিশকেও৷ খবর পেয়ে প্রধান শিক্ষক এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ ঘটনার তদন্ত করেছে৷ উল্লেখ্য গত কিছুদিন আগেও এই সুকলে চুরির ঘটনা ঘটেছিল৷

পরপর চুরির ঘটনা ঘিরে স্থানীয় ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ শিক্ষাঙ্গনে এ ধরনের চুরির ঘটনা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি উঠেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও চুরির ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top