News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্থানে বিস্তর পরিমানে নেশা সামগ্রী উদ্ধার
Image

রাজ্যের বিভিন্ন স্থানে বিস্তর পরিমানে নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ খোয়াই সীমান্ত এলাকা দিয়ে গাজা পাচারের সময় বিএসএফ জওয়ানরা প্রায় কুড়ি কেজি গাঁজা উদ্ধার করেছে৷ জানা যায় পাচারকারীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে গাজা পাচারের চেষ্টা করছিল৷ বিএসএফের টহলদারি বাহিনীর জওয়ানরা বিষয়টি লক্ষ্য করে এগিয়ে গেলে গাঁজা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়৷ পাচারকারীরা গাজা ফেলে পালিয়ে গেলে সেখান থেকে শুকনো গাঁজা গুলি উদ্ধার করে বিএসএফের টহলদারি বাহিনীর জওয়ানরা৷


পাচারকারীদের আটক করা সম্ভব না হলেও তাদেরকে আটক করার জন্য বিএসএফের তৎপরতা অব্যাহত রয়েছে৷উদ্ধার করা প্রায় কুড়ি কেজি শুকনো গাজা খোয়াই থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ জওয়ানরা৷ উল্লেখ্য সীমান্ত দিয়ে প্রায়ই গাঁজা সহ বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাচার হচ্ছে৷ নেশা সামগ্রী পাচার রোধে বিএসএফ জওয়ানদের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়৷ শহর প্রাণকেন্দ্রে গাড়িতে তল্লাশি চালিয়ে আটক প্রচুর পরিমাণে বিলেতী মদ৷

অটো গাড়িটির নাম্বর টি আর ০১ ডি ৩৮৬৯৷ মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযুক্ত গাড়ি চালক অভিজিৎ চন্দকে আটক করেছে৷অভিযুক্ত গাড়ি চালাকের বাড়ি যোগেন্দ্র নগর এলাকায়৷ আটক করা মদের বাজার মূল্য প্রায় ৬০-৬৫ হাজার টাকা হবে৷ পুলিশের ধারণা অভিযুক্ত অভিজিৎ চন্দ মদগুলি বেআইনিভাবে পাচার করতে চেয়েছিল৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷ এই ধরণের ঘটনার সাথে কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top