News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলির
Image

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলির

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): দিন যত যাচ্ছে কৃষক আন্দোলন তত বেশি জোরালো আকার ধারণ করে চলেছে। রবিবাসরীয় সকালে দিল্লি-হরিয়ানা সীমান্তে বিক্ষোভরত কৃষকদের হয়ে ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকিয়াইত জানিয়েছেন, কর্পোরেট সেক্টরের হয়ে কেন্দ্রীয় সরকার কাজ করছে।


 আন্দোলন যে চলবে তার উপর আলোকপাত করে তিনি জানিয়েছেন, কৃষকরা এখানে বিক্ষোভ করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। সংসদে নতুন কৃষি আইন পাশ করার আগে যেভাবে গুদাম ঘর তৈরি করা হয়েছে তাতে পরিকল্পনা অন্য কিছু যে রয়েছে তা বোঝা যাচ্ছে। ফাইলের মধ্যে কৃষকদের নাম থাকলেও আদতে সেই ফাইলটি ব্যবসায়ীদের। ভারতে এমনটা চলতে পারে না। কৃষকদের সমস্যাটা সরকারের বোঝা উচিৎ। কৃষি আইন বাতিল না হলে আন্দোলন জারি থাকবে। সরকার জানে এই আইন বলবৎ থাকলে তাদের দূর দিন ঘনিয়ে আসবে।

 উল্লেখ করা যেতে পারে, বিগত ১৮ দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক আন্দোলন চলছে। কৃষি আইন সংশোধনের প্রস্তাব সরকারের তরফ থেকে দেওয়া হলেও তা মানতে নারাজ কৃষকরা। তাদের দাবি অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top