News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া
Image

করোনা আক্রান্ত বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): করোনা আক্রান্ত বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।  অনুমান করা হচ্ছে কাতার বিশ্বকাপের এশিয়ার বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার গিয়ে করোনায় আক্রান্ত হন তিনি । দোহাতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন ওই মিডফিল্ডার। তাঁর করোনায় আক্রান্ত মহামেডানের হয়ে খেলা নিয়ে ধোঁয়াশা।

ভারতীয় ফুটবলে যেমন সুনীল ছেত্রী, বাংলাদেশ ফুটবলেও ঠিক তেমনই জামাল ভুঁইয়া। কয়েকদিন আগেই ২০২২ সালের কাতার বিশ্বকাপের এশিয়ার বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল কাতার ও বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে পরাস্ত হয়। ম্যাচ শেষে বাংলাদেশ দলের সবাই দেশে ফিরে আসলেও ফেরেননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ব্যক্তিগত কারণে কাতারে থেকে যান তিনি। এবার যা খবর তাতে জানা গিয়েছে, কাতারেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। দোহাতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন ওই মিডফিল্ডার।

নয়া বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আই লিগ। সেখানে মহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলার জন্য গত নভেম্বরে চুক্তিও করেছিলেন জামাল। গত বৃহস্পতিবার মহামেডানে যোগ দেওয়ার কথা ছিল জামালের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় এখন জামালের কলকাতায় আসা নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফে়ডারেশন এবং কাতার ফুটবল অ্যাসেসিয়েশন সবসময় জামালের স্থাস্থ্যের খোঁজখবর রাখছে। জামাল করোনাতে আক্রান্ত হওয়ার পর মহামেডান তাঁর জায়গায় এশিয়ান কোটায় নতুন ফুটবলার খুঁজছে বলে সূত্রের খবর।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top