News Flash

  • Home
  • Uncategorized
  • কথা তো শুনছেই না, কৃষকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কেন্দ্র : বাদল
Image

কথা তো শুনছেই না, কৃষকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কেন্দ্র : বাদল

চন্ডীগড়, ১২ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল। বাদলের মতে, কৃষকদের কথা শোনার পরিবর্তে, অন্নদাতাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাদলের আর্জি, ‘দয়া করে কৃষকদের কথা শুনুন।’ শনিবারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সুখবীর সিং বাদল বলেছেন, ‘কৃষকদের কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করছে কেন্দ্র, তাঁদের কথা শুনছেই না, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। কৃষি আইন চাইছেন না কৃষকরা। কৃষকদের একটা বড় অংশ এই আইনকে চাইছেন না, তাহলে সরকার কেন এমন অত্যাচার করছে? প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি কৃষকদের কথা শুনুন।’


সুখবীর আরও বলেন, ‘খালিস্তানী এবং রাজনীতির সঙ্গে জড়িয়ে আন্দোলনকে অপমান করছে কেন্দ্রীয় সরকার। কেউ যদি তাঁদের সঙ্গে সহমত না হয়, তাহলে তাঁদের দেশ-বিরোধী আখ্যা দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের মন্তব্য করা মন্ত্রীদের জনগণের সামনে ক্ষমা চাওয়া উচিত। কেন্দ্রের মনোভাব এবং এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top