News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গী আতঙ্কের মাঝে রইস্যাবাড়িতে অনুপ্রবেশ, বাংলাদেশী যুবক আটক
Image

জঙ্গী আতঙ্কের মাঝে রইস্যাবাড়িতে অনুপ্রবেশ, বাংলাদেশী যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়া রইসাবাড়ি সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিএসএফ জওয়ানরা৷জানা যায় বাংলাদেশের খাগড়াছড়ি এলাকা থেকে এক যুবক আন্তর্জাতিক সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে৷


সীমান্ত ডিঙিয়ে অনুপ্রবেশের সময় সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা তাকে আটক করে৷ তার কাছ থেকে বাংলাদেশে টাকা সহ অন্যান্য কিছু জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ জওয়ানরা৷ বিএসএফ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে৷বেআইনিভাবে অনুপ্রবেশ পড়ায় নির্দিষ্ট হারায় তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ৷
উল্লেখ্য সীমান্ত অতিক্রম করে প্রায়ই বাংলাদেশ থেকে লোকজন রাজ্যে অনুপ্রবেশ করে চলেছে বলে অভিযোগ৷ অতি সম্প্রতি কালে রাজ্যে সন্ত্রাসী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে৷

সন্ত্রাসবাদীরা বাংলাদেশে আশ্রয় নিয়ে এ ধরনের কার্যকলাপ সংগঠিত করার পথ প্রশস্ত করছে বলে জানা গেছে৷ তারা সীমান্ত দিয়ে যাতায়াত করছে বলে পুলিশ ও বিএসএফের কাছে সুনির্দিষ্ট খবর রয়েছে৷ এরই পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে৷তবে রইস্যাবাড়ি সীমান্তে আটক যুবকের কাছ থেকে আপত্তিকর কোনো জিনিসপত্র উদ্ধার করা যায়নি৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ অনুপ্রবেশ রোধে বিএসএফ জওয়ানদের তৎপরতা আরো বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top