News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় রিলায়েন্স মল ও পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখাল কৃষকরা
Image

হরিয়ানায় রিলায়েন্স মল ও পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখাল কৃষকরা

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি. স.): দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক আন্দোলন ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করে চলেছে। এদিন ১৭তম দিনে পড়ল এই আন্দোলন। এই উপলক্ষে পালবলের কেএমপি এলাকায় কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে সরব হয়ে মাথা ন্যাড়া করে অবস্থান বিক্ষোভ দেখায় কৃষকরা।


কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি বেসরকারি কর্পোরেট সংস্থার বিরুদ্ধেও নিজেদের ক্ষোভ দেখাতে মরিয়া হয়ে উঠেছে কৃষকরা। রিলায়েন্স কোম্পানির উৎপাদিত সমস্ত সামগ্রী বহিষ্কার করা হবে। এমনকি জিও সিম থেকে অন্য সার্ভিস প্রোভাইডারে পোর্ট করা হবে। এদিন হরিয়ানার বিভিন্ন জেলায় কৃষকরা রিলায়েন্স মল এবং পেট্রল পাম্পগুলি ঘেরাও করে বসে থাকে। কৃষকদের বেড়ে চলা রোষ করে সেই জন্য বিপুল পরিমাণে পুলিশকর্মী মোতায়েন করা হয়। যদিও কৃষক সংগঠনের নেতাদের দাবি তারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন দেখিয়েছে।

সিরসায় বিক্ষোভরত কৃষকরা ধেয়ে আসছে খবর পেয়ে রিলায়েন্স শপিং মল বন্ধ করে দেওয়া হয়। ফতেহাবাদে রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে ধরনা অবস্থান করে কৃষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগে থেকেই রিলায়েন্স শপিং মল বন্ধ করে দেওয়া হয়। কেএমপি এলাকায় বিক্ষোভরত কৃষকদের সমবেদনা জানাতে আসেন সমাজকর্মী মেধা পাটেকর, মহারাষ্ট্রের মন্ত্রী  প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক নেতা জগজিৎ সিং, শিবকুমার কাক্কা, নির্দলীয় বিধায়ক সম্বীর সংওয়াং।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top