News Flash

  • Home
  • Uncategorized
  • কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ-এর বায়োপিক তৈরি করবেন আনন্দ এল রাই
Image

কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ-এর বায়োপিক তৈরি করবেন আনন্দ এল রাই

মুম্বই, ১২ ডিসেম্বর (হি. স.):  এবার পর্দায় আসছে কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ-এর বায়োপিক । পরিচালক আনন্দ এল রাই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের নেপথ্য কাহিনি তুলে ধরবেন পর্দায়। জানা গেছে ইতিমধ্যেই বায়োপিকে সম্মতি দিয়েছেন বিশ্ববরেণ্য এই ক্রীড়াবিদ ।তবে কিংবদন্তি গ্র্যান্ডমাস্টারের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।


বলিউডে খেলার দুনিয়ার তারকাদের আত্মজীবনী নিয়ে ছবি করা রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। মিলখা সিং থেকে মেরি কম, মহেন্দ্র সিং ধোনি থেকে সন্দীপ সিং- ক্রীড়া দুনিয়ার তারকাদের নানা অজানা কাহিনি রুপোলি পর্দায় ভেবে উঠেছে।এবার আসছে কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ-এর বায়োপিক । পরিচালক আনন্দ এল রাই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের নেপথ্য কাহিনি তুলে ধরবেন পর্দায়। কার্যত একাহাতেই দেশে দাবাকে জনপ্রিয় করে তুলেছেন আনন্দ। তাঁর পর একাধিক গ্র্যান্ডমাস্টার পেয়েছে এই দেশ। রিয়েল লাইফের পাশাপাশি আবার রিল লাইফেও সুপারহিট তকমা জোগাড় করে নিয়েছে এই মগজের খেলা। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজ দ্য ক্যুইন্স গ্যামবিট বিশেষ প্রশংসিত হয়েছে। তাই নির্মাতাদের আশা, আনন্দের মতো তারকার জীবনযুদ্ধ দেখতেও দারুণ আগ্রহী হবেন দর্শকরা।তবে কিংবদন্তি গ্র্যান্ডমাস্টারের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরু থেকেই পুরোদমে ছবির কাজ শুরু হয়ে যাবে। প্রথম গ্র্যান্ডমাস্টার হওয়া থেকে পাঁচবার বিশ্বজয়, বিশ্বের এক নম্বর দাবাড়ু হয়ে ওঠা-সহ জীবনের নানা চড়াই-উতরাইয়ের সঙ্গে এবার পরিচিতি ঘটবে দর্শকদের। তনু ওয়েডস মনু, রাঞ্ঝনা-র মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন আনন্দ এল রাই। তাই আনন্দকে নিয়েও যে তিনি মাস্টারপিস বানাবেন, সেই আশাই করছেন সিনেপ্রেমীরা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top