News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সন্ত্রাসী হামলা, শ্রীনগরে সিআরপিএফ শিবিরে গ্রেনেড হামলা
Image

ফের সন্ত্রাসী হামলা, শ্রীনগরে সিআরপিএফ শিবিরে গ্রেনেড হামলা

শ্রীনগর, ১১ ডিসেম্বর (হি.স.): শ্রীনগরে ফের হামলা চালাল সন্ত্রাসবাদীরা। শুক্রবার সকালে শ্রীনগর শহরের নূরবাগ এলাকায় অবস্থিত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর শিবিরে গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। লক্ষ্যভ্রষ্ট হয়ে সিআরপিএফ শিবিরের বাইরে গ্রেনেড ফাটে, এই গ্রেনেড হামলায় সিআরপিএফ জওয়ানদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে, শিবিরের বাইরে থাকা একটি কুকুরের মৃত্যু হয়েছে।


সিআরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল তখন ৬.৪০ মিনিট হবে, শিবির লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে পালিয়ে যায় জঙ্গিরা। তীব্র বিস্ফোরণে সতর্ক হয়ে পড়েন সিআরপিএফ জওয়ানরা। তাঁরা শিবিরের বাইরে বেরিয়ে এসে দেখেন একটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। শিবিরের ভিতরে গ্রেনেড বিস্ফোরণ হলে, প্রাণহানির ঘটনা ঘটতে পারত। হামলার পরই জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top