News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক পেনশন-ছুটরা পুনরায় আবেদন করতে পারবেন : মুখ্যমন্ত্রী
Image

সামাজিক পেনশন-ছুটরা পুনরায় আবেদন করতে পারবেন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ ডিসেম্বর (হি.স.)৷৷ সামাজিক ভাতা তথা পেনশনের সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রকৃত প্রাপকদের কাছে তা পৌঁছে দিতে যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বিগত সরকারের সময়কালে বিভিন্ন স্কিমের সামাজিক ভাতায় হাজার হাজার ভুয়ো নামের সন্ধান মিলেছে৷ অথচ বহু প্রকৃত মানুষ সেই সুবিধা পাননি৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার ঘোষণা করেছেন, ভেরিফিকেশনের পর যাঁদের নাম সামাজিক ভাতা প্রকল্প থেকে পড়েছিল, তাঁরা পুনরায় আবেদন করার সুযোগ পাবেন৷


তাঁর কথায়, আগামী ১৫ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার চাইল্ড ডেভেলপমেন্ট অফিসারের কাছে আবেদনপত্র জমা দিতে হবে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা এপিএল কার্ডের গ্রাহক তাঁরাও আবেদন করতে পারবেন৷ তাঁদের বার্ষিক আয়ের শংসাপত্র তৈরি করে দিতেও প্রশাসন আন্তরিক উদ্যোগ গ্রহণ করবে৷ তিনি আরও জানিয়েছেন, যাঁরা এপিএল তালিকায় থাকার জন্য এনএসএপি স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন না তাঁদের রাজ্য সরকারের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে৷

এদিন তিনি দাবি করেন, ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সামাজিক পেনশনের বিষয়ে যত্নশীল ভূমিকা গ্রহণ করে চলেছে৷ ইতিমধ্যেই বিভিন্ন স্কিমের আওতায় ২৯ হাজারের বেশি মানুষ সামাজিক পেনশনের সুবিধা গ্রহণ করছেন৷ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই সেই কাজ শুরু করে ত্রিপুরা সরকার৷ তিনি প্রত্যয়ের সুরে বলেন, ত্রিপুরা সরকার আন্তরিক ভাবেই চাইছে, সামাজিক পেনশনের সুবিধা পাওয়ার মতো প্রকৃত একজনের নামও যেন বাদ না যায়৷


যাঁদের পেশাগত শংসাপত্র বা প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে সমস্যা রয়েছে তা সমাধান করতেও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ বিগত সরকারের আমলে বহু ভ্রান্ত নাম এভাবে তালিকার মধ্যে ছিল৷ কিন্তু যাঁরা নির্দিষ্ট পেশার সঙ্গে যুক্ত অথচ সার্টিফিকেট নেই তাঁদের তা দেওয়ার ক্ষেত্রেও উদ্যোগ নেবে ত্রিপুরা সরকার৷ তাঁরা সামাজিক পেনশনের জন্য আবেদন করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top