News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা
Image

রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতির পর্যালোচনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব জীতেন্দ্র কুমার সিনহার পৌরোহিত্যে আজ এক সভা মহাকরণের দুই নম্বর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়৷ সভার শুরুতে স্টেট সার্ভিলিয়েন্স অফিসার ডাঃ দীপ কুমার দেববর্মা রাজ্যে জেলাভিত্তিক কোভিড-১৯ এর পরিস্থিতি তুলে ধরেন৷ পাশাপাশি এই সভায় রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে সাফল্যের চিত্র তুলে ধরা হয় এবং আগামীদিনে কোভিড ১৯ পরিস্থিতির মোকাবিলায় কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷

দপ্তরের প্রধান সচিব জীতেন্দ্র কুমার সিনহা বর্তমানে কোভিড রোগীর সংখ্যা ক্রমহাসমান হলেও এক্ষেত্রে আত্মসন্তুষ্ট না হয়ে ভবিষ্যতের কথা ভেবে আরও সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান৷ তিনি জানান রাজ্য সরকার কোভিড-১৯জনিত পরিস্থিতির মোকাবিলায় আন্তরিকভাবে সচেষ্ট এবং এক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর৷ তিনি স্বাস্থ্য পরিষেবা প্রদানে দপ্তরের বিভিন্ন স্তরের কর্মচারীদের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও স্বাস্থ্য পরিষেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান৷ সভায় পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা, রাজ্য স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রাজ্যস্তরের ও জেলাস্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top