News Flash

  • Home
  • Uncategorized
  • ঠাণ্ডায় কাবু কাশ্মীর উপত্যকা, জমে বরফ লেহ-গুলমার্গ
Image

ঠাণ্ডায় কাবু কাশ্মীর উপত্যকা, জমে বরফ লেহ-গুলমার্গ

শ্রীনগর, ১১ ডিসেম্বর (হি.স.): হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। প্রবল ঠাণ্ডায় রীতিমতো জমে গিয়েছে লেহ, গুলমার্গ। শুক্রবার লাদাখ এবং জম্মু-কাশ্মীরের মধ্যে সবথেকে শীতলতম ছিল লেহ এবং গুলমার্গ। লেহ-র সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.২ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের লেহ শহর ঠাণ্ডায় প্রায় জমে গিয়েছে।


জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ঠাণ্ডার কামড় বজায় থাকবে কাশ্মীর উপত্যকা ও লাদাখে। প্রবল তুষারপাতের কারণে এখনও অবরুদ্ধ হয়ে রয়েছে শ্রীনগর-লেহ হাইওয়ে এবং মুঘল রোড। তবে, শ্রীনগর-জম্মু হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৩ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াস, কার্গিলে মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, জম্মু শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top